চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিচার্জেবল ওয়্যারলেস মাউস আনলো ওয়ালটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নতুন বেশ কিছু মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড অপটিক্যাল মাউস এবং কিবোর্ড এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মধ্যে রয়েছে রিচার্জেবল ওয়্যারলেস মাউস।

ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, বাজারে নতুন এসেছে ১৮ মডেলের মাউস। যার মধ্যে রয়েছে সাত মডেলের রিচার্জেবল ওয়্যারলেস মাউস। ৪টি কি-যুক্ত এসব মাউসে দেয়া হয়েছে রিচার্জেবল ব্যাটারি। ফলে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না। ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিয়ে চার্জ দেয়া যাবে।

৮০০ থেকে ১৬০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসগুলো দিয়ে দৈনন্দিন সব কাজই করা যাবে। খেলা যাবে গেম। এই মাউসগুলোর দাম পড়বে ৩৯৫ থেকে ৭৫০ টাকা। এর মধ্যে দুই মডেলের ওয়্যারলেস মাউসে রয়েছে ব্যাকলাইট।

তিনি আরো জানান, নতুন আসা ওয়ালটনের এলইডি গেমিং মাউসের মধ্যে রয়েছে দুটি মডেল। ৬টি কি-যুক্ত ৭টি এলইডি ব্যাকলাইট কালারের এই মাউসের দাম যথাক্রমে ৪৯৫ এবং ৫৫০ টাকা। ১০০০ থেকে ৩২০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসের বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, হুইল, ডিপিআই, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড। ব্যবহারকারী তার প্রয়োজন মতো ডিপিআই পরিবর্তন করে নিতে পারবেন।
এছাড়া, বাজারে এসেছে নতুন চার মডেলের সাশ্রয়ী মূল্যের অপটিক্যাল মাউস। ১০০০ ডিপিআই সমৃদ্ধ তিন বাটনের এই মাউসগুলোর দাম পড়বে মাত্র ১৯৫ টাকা করে।

এই নিয়ে ওয়ালটনের গেমিং ও স্ট্যান্ডার্ড অপটিক্যাল মাউসের মডেল সংখ্যা দাঁড়ালো ২৬টিতে। দাম ১৯৫ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে। সব ধরনের ওয়ালটন মাউসে রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

এছাড়াও বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ১৫ মডেলের ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড। এগুলোর দাম ২৪০ থেকে ৯৫০ টাকার মধ্যে। ওয়ালটন কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ ব্যবহার করতে পারবেন এসব কিবোর্ড। সব ধরনের ওয়ালটনের কিবোর্ডেও রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

ট্যাগ: ওয়ালটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দিরা রোডের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

পদত্যাগ করছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী?

পরবর্তী

পদত্যাগ করছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী?

ইমপ্রেসের নতুন ছবিতে জুটি বাঁধলেন ইমন-আইরিন

সর্বশেষ

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT