চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়হান হত্যার বিচার চেয়ে আমরণ অনশনে মা

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
২:০০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, সিলেট
A A
রায়হান হত্যা

সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর বিচার চেয়ে এবার আমরণ অনশনে বসেছেন তার মা সালমা বেগমসহ রায়হানের স্বজনরা।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই তারা অনশনে বসেন। মাথায় কাফনের কাপড় বেঁধে নারী-পুরুষ সকলে এ অনশন কর্মসূচিতে অংশ নেন।

রায়হান হত্যার মূল অভিযুক্ত সদ্য বহিষ্কৃত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে বলে জানান সালমা বেগম।

Banglabid

এর আগে আকবরসহ সকল অভিযুক্তদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলাকাবাসী। যে আল্টিমেটামের সময় পার হয় গত বুধবার। পরে বুধবার ফের নতুন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে এলাকাবাসী।

২য় ধাপে দেয়া কর্মসূচি শেষ হলেও হতাশাই থেকে যায় রায়হানের স্বজনদের। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এবার অনশনে বসলেন তারা।

গত ১১ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের ১৪ দিন পেরিয়ে গেলেও পলাতক মূল অভিযুক্ত সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া।

Reneta

তবে এ ঘটনায় টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদ নামের দুই কনেস্টবলকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা এখন ৫ দিনের রিমান্ডে রয়েছে।

১১ অক্টোবর ভোররাতে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর থেকে আকবর পলাতক। মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরণ অনশনমারায়হানরায়হান হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএমডিবি’তে সেরা, সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলেছে ‘স্ক্যাম ১৯৯২’

পরবর্তী

সঙ্গীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল যে তারকাদের বিরুদ্ধে

পরবর্তী

সঙ্গীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল যে তারকাদের বিরুদ্ধে

সেতুমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: কাদের

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT