চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়পুর জিনের মসজিদের অজানা সব তথ্য

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১০:১৮ পূর্বাহ্ন ০৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদ-ই-জামে আবদুল্লাহ, স্থানীয়ভাবে পরিচিত জিনের মসজিদ নামে। জনশ্রুতি আছে, প্রায় দেড়শ বছর আগে রাতের আঁধারে মসজিদটি নির্মাণ করেছিলো শত শত জিন। তবে এসবই গুজব বলে মনে করেন মসজিদের ইমাম।

রায়পুর শহর পেরিয়ে কিছুটা এগুলেই দেনায়েতপুর এলাকার প্রাকৃতিক এক পরিবেশে জিনের মসজিদ খ্যাত মসজিদ-ই-জামে আবদুল্লাহ।

এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাওলানা আবদুল্লাহ ভারতে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে ভারতের দিল্লির শাহী জামে মসজিদের নমুনায় ১৮৮৮ সালে এ মসজিদটি প্রতিষ্ঠা করেন।

১১০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এ মসজিদে আছে ৩টি গম্বুজ আর ৪টি মিনার। এর একপাশের সিঁড়ি মসজিদের নীচে নেমে গেছে সেখানে সব সময় থাকে পানি।

মাটি থেকে ১৩ ধাপ সিঁড়ি পার হয়ে প্রবেশ করতে হয় মসজিদে। ভিতরে রয়েছে হাল্কা কারুকাজ। ৬ লাইনে নামাজ আদায় করতে পারেন ৫ শতাধিক মুসল্লি। জ্বীনের মসজিদ নামে পরিচিতি থাকলেও মসজিদের ইমাম মনে করেন এর কোন সত্যতা নেই।

মসজিদের পাশেই কওমি মাদ্রাসা আর মুসাফিরখানা। সামনে বিশাল পুকুর। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী মানুষ দেখতে আসেন মসজিদটি।

Reneta

তবে সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে ১ শ’ ২৮ বছরের পুরোনো এই স্থাপনা। তাই প্রাচীণ ও নান্দনিক এই মসজিদটি রক্ষায় সংস্কারের দাবী জানিয়েছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভুল করে নিজেদের জনপদেই বোমা ফেলল ইসরায়েলি বাহিনী

এপ্রিল ৪, ২০২৬

পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক

এপ্রিল ৪, ২০২৬

দোকান-শপিংমল বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

এপ্রিল ৪, ২০২৬

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ২৬ জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT