চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তার পাশ থেকে মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৩৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
লাশ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় রাস্তার পাশ থেকে নবম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তার বাম কান কাটা এবং চোখ দুটো উপড়ানো।

শুক্রবার সকালে উপজেলার মগনামা ইউনিয়নের বিসমিল্লাহ সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম আয়েশা খানম (১৫)।  তিনি মগনামার ফতেহ আলী মায়েরপাড়ার জামাল উদ্দিনের মেয়ে। আয়েশা মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

আয়েশার মা নাছিমা আকতার বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে বইপত্র নিয়ে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আয়েশা। ছুটির পরও বাড়ি না ফেরায় তার খোঁজখবর নেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে আয়েশার লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, তাৎক্ষণিকভাবে তিনি এ ব্যাপারে কোনো বক্তব্য  করতে পারেননি।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর বলেন, আয়েশা বৃহস্পতিবার ক্লাসে উপস্থিত ছিল না।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আয়েশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বাম কান কেটে ফেলা হয়েছে এবং চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগ: কক্সবাজারপেকুয়ালাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০৬ রানেই শেষ বাংলাদেশ

পরবর্তী

বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৯

পরবর্তী

বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৯

গোলাপি কলকাতা: উচ্ছ্বসিত টলি তারকারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT