চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন ওয়ার্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শেন ওয়ার্ন। কিংবদন্তি এ লেগস্পিনারের বিদায়ে পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকবার্তা প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গন, অভিনয় এবং রাজনীতি জগতের বড় বড় তারকারা।

শনিবার আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে অস্ট্রেলিয়াবাসী ‘হতভম্ব’ বলে জানিয়েছেন অজি রাষ্ট্রপ্রধান। এছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য আয়োজনের প্রস্তাবও জানিয়েছেন তিনি।

Banglabid

‘শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুসংবাদে আমরা অস্ট্রেলিয়ানরা শোকাহত এবং হতভম্ব। শেন আমাদের দেশের সেরা ক্রিকেটারদের একজন। কিন্তু ক্রিকেটের উর্ধ্বে শেন এদেশের মানুষের অন্যতম পছন্দের মানুষ।’

‘তার কৌতুকবোধ, আবেগ, অসংলগ্ন আচরণ এবং তার সান্নিধ্যই প্রমাণ করে অস্ট্রেলিয়ানদের কাছে তিনি কতোটা প্রিয় ছিলেন। ওয়ার্নের পরিবার সম্মত হলে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার ফেডারেল সরকারের সমন্বয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য আয়োজন করা হবে।’

এছাড়া ওয়ার্নের স্মরণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত সাউদার্ন স্ট্যান্ডকে পুনঃনামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার এক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভিক্টোরিয়ার ভ্রমণ ও ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।

Reneta

‘স্ট্যান্ডের নাম পরিবর্তন করে এস কে ওয়ার্ন স্ট্যান্ড করার মাধ্যমে রাজ্যের সেরা ক্রিকেটারকে সম্মানিত করতে চাই। স্ট্যান্ডটি পরিবর্তীতে মেরামত বা নতুন করে বানানো হলেও এস কে ওয়ার্ন স্ট্যান্ড নামেই থাকবে। এই স্ট্যান্ডের মাধ্যমে কিংবদন্তি আমাদের মাঝে চিরস্থায়ী হয়ে থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নপাকুলামেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডলিড স্পোর্টসস্কট মরিসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের অভিবাসী ক্যাম্পে ৫ বাংলাদেশি জিম্মি

পরবর্তী

ফেসবুক-টুইটার নিষিদ্ধ করল রাশিয়া

পরবর্তী

ফেসবুক-টুইটার নিষিদ্ধ করল রাশিয়া

দু’মাসে সড়কে প্রাণ গেছে ১০১২ জনের

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT