চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির হাত থেকে পদক নিলেন ৭ গুণীজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
বিনোদন
A A

মোট সাত গুণীজনকে দেয়া হচ্ছে ‘শিল্পকলা পদক ২০১৭’, এমন ঘোষণা ছিলো আগেই। আর এবার সেই ৭ গুণীর হাতে পদক তুলে দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৭’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর লোক সংস্কৃতি বিভাগে কাঙ্গালীনি সুফিয়া, কণ্ঠসংগীতে মিহির লালা, যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়কে দেয়া হয় পদক।

মো. নাসির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদকপ্রাপ্তরা প্রত্যেকের হাতে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ তুলে দেন রাষ্ট্রপতি।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন: সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। নতুন প্রজন্মকে এ কথা জানাতে হবে যে, আমাদের জন্মভূমিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্ক্ষলা ও জাতীয়তার চেতনা বিকাশে সহায়তা করবে।

আলোচনা ও পদক প্রদান শেষে অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো।

১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য ১০টি বিভিাগে ৭ জন গুণীজন নির্বাচন করেন। আগামী বছর থেকে সংগঠক, সংগঠন ও লোক সাহিত্য গবেষক এই তিনটি বিভাগে যুক্ত হবে বলে জানিয়েছেন লিয়াকত আলী লাকী। মোট ১৩টি বিভাগে ১০ জন গুণীব্যক্তিকে এই পদক দেয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

ট্যাগ: রাষ্ট্রপতিলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাশরাফী-সাকিবদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

পরবর্তী

‘এ’ দলে সুযোগ পাচ্ছেন কারা?

পরবর্তী

‘এ’ দলে সুযোগ পাচ্ছেন কারা?

ম্যারাডোনার বিশ্বকাপ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT