চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির নাতি সায়মন

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১:৪৫ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
বিনোদন
A A
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সায়মন ও তার বাবা

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সায়মন ও তার বাবা

‘আমি, আব্বু আর মহামান্য দাদা!’ আজ সোমবার দুপুরে সামাজিক যো​গাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। এরপর চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ আমার দাদা। খুব কাছের দাদা। আমার দাদার ছোট ভাই। একই পরিবারের। কিন্তু কখনোই বলা হয়নি। আসলে আমিই বলতে চাইনি।’

গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন। এরপর বিকালে তারা যান বঙ্গভবনে, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করতে।

সায়মন বলেন, ‘বিকাল পাঁচটা নাগাদ আমরা সবাই বঙ্গভবনে যাই। সেখানে সবাই ঘণ্টা দেড়েক ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা বিয়য় নিয়ে তখন কথা হয়েছে।’

Banglabid

এরপর রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে আসেন, কিন্তু সেখানে থেকে যান সায়মন আর তার বাবা সাদেকুর রহমান। সায়মন জানান, তার বাবা কিশোরগঞ্জে ব্যবসা করেন। পাশাপাশি সেখানে রাজনীতির সঙ্গেও জড়িত আছেন।

সায়মন বলেন, ‘আমরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাতের খাবার খেয়েছি। আমরা যখন ওখান থেকে বের হই, তখন রাত নয়টা বাজে।’

দাদার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে সায়মনের, কিন্তু সবাইকে তা বলা হয়নি। আসলে সায়মন নিজেই জানাতে চাননি। শনিবার যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির সবাইকে নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন, তাই বিষয়টি সবাই জেনে গেছে। জানালেন, গতকাল ​রোববারও দাদার কাছে গিয়েছিলেন তিনি।

Reneta

আজ সোমবার সায়মনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি রাজধানীর উত্তরায় শুটিং করছেন। ছবির নাম ‘বাহাদুরি’। মারামারির দৃশ্য। সায়মন বললেন, ‘রোজা রেখেছি। আর রোজা রেখে এই গরমে মারামারির দৃশ্যের শুটিং করছি। বুঝতেই পারছেন, কতটা কষ্ট হচ্ছে!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সায়মন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT