চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সঙ্গে ফ্লিনের যোগাযোগ আইনসিদ্ধ ছিল: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচন পরবর্তী ট্রানজিশন টিমের সদস্য হিসেবে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রাশিয়ার সঙ্গে যোগাযোগ আইনসিদ্ধ ছিল।

শুক্রবার রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করেন ফ্লিন। দোষ স্বীকার করতে চান কি না আদালতের এমন প্রশ্নের জবাবে সম্মত হন তিনি। জ্ঞাতসারে এফবিআই-এর কাছে ফ্লিন মিথ্যা, কাল্পনিক ও প্রতারণামূলক বিবৃতি দেয়ার কথা স্বীকার করেন। একই সঙ্গে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে এখন থেকে সব রকমের সহযোগিতা করতেও রাজি হন ফ্লিন।

এই স্বীকারোক্তির প্রতিক্রিয়ায়ই এ কথা বলেন ট্রাম্প। শনিবার এক টুইটবার্তায় তিনি বলেন, তার কাছে লুকানোর মতো কিছুই নেই।

I had to fire General Flynn because he lied to the Vice President and the FBI. He has pled guilty to those lies. It is a shame because his actions during the transition were lawful. There was nothing to hide!

— Donald J. Trump (@realDonaldTrump) December 2, 2017

Banglabid

টুইটে ট্রাম্প বলেন: আমি জেনারেল ফ্লিনকে বরখাস্ত করেছিলাম কারণ তিনি ভাইস প্রেসিডেন্ট এবং এফবিআইয়ের কাছে মিথ্যা কথা বলেছিলেন। সেসব মিথ্যা কথা এবার তিনি স্বীকার করেছেন। এটা খুবই লজ্জাজনক, কেননা ট্রানজিশন টিমের সদস্য থাকা অবস্থায় তার কর্মকাণ্ড আইনসিদ্ধ ছিল। সেখানে লুকানোর মতো কিছু ছিলই না!

ডোনাল্ড ট্রাম্প-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-মাইকেল ফ্লিন
মাইকেল ফ্লিন

ট্রাম্পের এই বক্তব্য সরাসরি বিচার প্রক্রিয়ায় বাধাদানের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কারণ এর আগে যখন প্রথম মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠল, তখন তা পুরোপুরি অস্বীকার করেছিলেন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠেছে, ট্রাম্প যদি আগে থেকেই জানতেন ফ্লিন মিথ্যে বলছেন এবং সেজন্যই তিনি তাকে বরখাস্ত করেছিলেন, তাহলে তৎকালীন এফবিআই প্রধান জেমস কোমিকে কেন ট্রাম্প ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চাপ দিয়েছিলেন?

Reneta

বিবিসি জানায়, মাইকেল ফ্লিন রাশিয়া তদন্তের প্রধান স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের সঙ্গে সহযোগিতা ও স্বীকারোক্তির বিনিময়ে একটি চুক্তি করেছেন, যেন তার সম্ভাব্য সাজা কমিয়ে দেয়া হয়।

Oh my god, he just admitted to obstruction of justice. If Trump knew Flynn lied to the FBI when he asked Comey to let it go, then there is your case. https://t.co/c6Wtd0TfzW

— Matthew Miller (@matthewamiller) December 2, 2017


ট্রাম্পের টুইটের আগেই অবশ্য আরেকটি সত্য জনগণের সামনে প্রকাশ পায়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কয়েক মাস আগে মুয়েলারের তদন্ত দল থেকে এক বর্ষীয়ান এফবিআই এজেন্টকে বের করে দেয়া হয়েছিল। স্পেশাল কাউন্সেলের কার্যালয়ের মুখপাত্র পিটার স্ট্রোক অনেকের কাছেই ট্রাম্পবিরোধী ক্ষুদেবার্তা পাঠাচ্ছেন বলে আবিষ্কার হওয়ার পর তাকে তদন্ত দল থেকে সরিয়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমাইকেল ফ্লিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং, ৯ মাসে হিসাব বেড়েছে দ্বিগুণ

পরবর্তী

বিজয় দিবসে নজরুলের গান নিয়ে ‘জেমস অব নজরুল’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- বিজয় দিবসে নজরুলের গান

বিজয় দিবসে নজরুলের গান নিয়ে ‘জেমস অব নজরুল'

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরদের টিকে থাকার এক জয়

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT