চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

রাশিয়ার কেমেরোভো শহরে একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৬৪ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ১০ জন। নিহতদের  মধ্যে বেশির ভাগ শিশু।

বিবিসি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না যায়নি। অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই এলাকার উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে।

Banglabid

ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে। পরে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।

জরুরি সেবা বিভাগের ৬৬০ জন সদস্যকে উদ্ধার তৎপরতায় নিযুক্ত করা হয়েছে। তবে ভবন এখনও উত্তপ্ত থাকায় সবগুলো তলায় যেতে পারছেন না উদ্ধারকারীরা। শপিং কমপ্লেক্সে শিশুদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হতে পারে বলে দমকল বাহিনীর ধারণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন লাগার পরপরই ওই শপিং মলের বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে। এসব ভিডিওতে অনেককেই ভবনটির জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে।

Reneta

আগুন লাগার ঘটনায় হতাহতদের অনেকেই শপিং মলের সিনেমা হলের ভেতরে ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে ভয়ে ভয়ে কয়েকটি কথা

পরবর্তী

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল

পরবর্তী

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল

স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি ও সম্ভাবনা

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT