চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পক্ষে, তাই হুয়াওয়ের চুক্তি বাতিল করছেন লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লেভান্ডোভস্কি হুয়াওয়ে ইভেন্টে উপস্থিত, পেছনে ব্র্যান্ডের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুয়াওয়ের সঙ্গে স্পন্সরশীপ চুক্তি বাতিল করছেন রবার্ট লেভান্ডোভস্কি। রাশিয়ার পক্ষে কাজ করায় চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক রাখবেন না বায়ার্ন মিউনিখে খেলা পোল্যান্ডের তারকা ফুটবলার।

পূর্ব ইউরোপে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে পোল্যান্ড। ইউক্রেনের পক্ষে লেভান্ডোভস্কিও মুখ খুলেছেন কয়েকবার। এবার নিলেন চুক্তির শেষ টানার মতো কঠিন সিদ্ধান্ত।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে সাইবার হামলার শিকার হলে হুয়াওয়ে রাশিয়ার নেটওয়ার্ক সুরক্ষিত করতে সহায়তা করেছে, এমন অভিযোগ উঠেছে। সেটির জেরেই লেভান্ডোভস্কি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন।

বিশ্বব্যাপী প্রচারে হুয়াওয়ের পণ্যের দূতদের অন্যতম একজন লেভা। তার ইমেজ কাজে লাগিয়ে ইউরোপের বাজারে ঢোকা সহজ হয়েছিল প্রতিষ্ঠানটির। চুক্তি বাতিল করতে অবশ্য বড় খেসারতই দিতে হবে তাকে। সরে আসার জন্য মাশুল গুণতে হবে ৫ মিলিয়ন ইউরো।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে লেভান্ডোভস্কি দেশটির সমর্থনে কথা বলে চলেছেন। ২৬ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামার আগে নীল-হলুদ আর্মব্যান্ড পরেছিলেন।

২৪ মার্চ রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচের খেলা বয়কটের জন্য নিজ দেশের সিদ্ধান্তকে জোর সমর্থন করেছেন লেভা। ফিফা ও উয়েফা অবশ্য তার আগেই রাশিয়াকে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে নিষিদ্ধ করেছে।

‘ইউক্রেনে যখন ‘‘আগ্রাসন’’ চলছে, এমন পরিস্থিতিতে রাশিয়ার জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। রাশিয়ান ফুটবলার এবং ভক্তরা এর জন্য দায়ী নয়। তবে আমরা এমন ভান করতে পারি না যে কিছুই ঘটছে না।’

ট্যাগ: রাশিয়া ইউক্রেন উত্তেজনারাশিয়া-ইউক্রেন যুদ্ধলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ন্যাক্কারজনক অসমতা’র জন্য মহামারি দীর্ঘায়িত হতে পারে: জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

ভাসানচরের পথে আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গা

পরবর্তী
রোহিঙ্গারা ভাসানচরে বাসস্থান ও পরিবহন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরের পথে আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গা

দুই ব্যক্তির ছবি, একজনের মুখের পাশে অন্যের মুখের অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিমান অপহরণের অন্যতম হোতা জহুর মিস্ত্রি খুন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT