চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে ‘দর্শক’ বানিয়ে সেমিতে মেক্সিকো

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১১:৪৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
কনফেডারেশন কাপ

আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে নিজেদের দেশে আরেক টুর্নামেন্টে প্রস্তুতিটা ভালো হল না রাশিয়ার। বাঁচা-মরার ম্যাচে কনফেডারেশন্স কাপে মেক্সিকোর কাছে ২-১ গোল হেরে দর্শক হয়ে আসরের বাকি অংশ দেখতে হবে স্বাগতিকদের।

আর এই জয়ে পর্তুগালের সঙ্গে সেমির মঞ্চে পা রাখল ১৯৯৯ সালের শিরোপাজয়ী মেক্সিকো। তিন ম্যাচে এক ড্র এবং দুই জয়ে পর্তুগালের সমান ৭ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ তারা। ২৯ জুন মেক্সিকানরা মুখোমুখি হবে অন্য গ্রুপের সেরাদের বিপক্ষে।

জিততেই হবে এমন সমীকরণে কাজানে ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের হাসিতে হেসেছিল স্বাগতিকরাই। রাশিয়ান মেসি তকমা পাওয়া আলেকজান্ডার গোলোবিনের পাস থেকে মেক্সিকোর ডি-বক্সে সুবিধাজনক স্থানে বল পান এরোকিন সাখফস। তা থেকে গোলে শট নিতে ব্যর্থ হওয়ায় বল ক্রস করে দেন আলেকজান্ডার সামেদোভের দিকে। সেই ক্রসে জোরাল শটে মেক্সিকোর জালে বল জড়িয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান সামেদোভ।

গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে মেক্সিকো। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে ৩০ মিনিটে সমতা ফেরায় তারা। হেক্টর হের্রেরার দূরপাল্লার শট মাথা ছুঁয়ে রাশিয়ান গোলরক্ষক আকিনেফকে পরাজিত করেন নেস্টর আরুজো।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এক শিশুতোষ ভুলে মেক্সিকোকে গোল উপহার দেন স্বাগতিক গোলরক্ষক আকিনেফ। প্রতিপক্ষের মাঠ থেকে দূরপাল্লার এক শটে নিজেদের অর্ধে থাকা আকিনেফ চাইলে হাত দিয়ে ধরতে পারতেন। কিন্তু তা না করে পা দিয়ে শট নিতে গিয়ে বল তুলে দেন মেক্সিকোর হারবিন লাজানোকে। আর সেই পড়ে পাওয়া সুযোগ থেকে মাথা ছুঁয়ে দলের জয় সূচক গোলটি করেন লাজানো।

ম্যাচে রাশিয়ার সর্বনাশের ষোলোকলা পূর্ণ হয় ৬৮ মিনিটে দুই হলুদ কার্ডের জেরে ইউরি জেরিকোভ আসরের প্রথম লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে।

Reneta

মেক্সিকো ব্যবধান বাড়াতে পারতো আরও। ৬৯ মিনিটে রায়েসের গোল প্রথমে রেফারি গোলের বাঁশি বাজালে পরে রিভিউয়ের মাধ্যমে বাতিল করে দেন।

ম্যাচের ৭৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন স্মোলিনিকোভ। মেক্সিকোর ডি-বক্সে সতীর্থের এক দারুণ ভলি বারের উপর দিয়ে মারেন এই ডিফেন্ডার।

পরে আর গোলের সুযোগ বের করতে পারেনি রাশিয়া, হয়নি ম্যাচে ফেরাও। ঘরের মাঠে কনফেডারেশন্স কাপ থেকে মাথা নিচু করেই বিদায় নিতে হল স্বাগতিকদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT