চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামোসের বিয়েতে দাওয়াত পাননি রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নয় মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন, ইউরোপ জয় করেছেন চারবার। কিন্তু দিনশেষে ক্রিস্টিয়ানো রোনালদোর মনে হতে পারে সাবেক সতীর্থদের মনটা জয় করতেই ভুলে গেছেন! মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যেতেই যে তাকে ভুলে গেছেন রিয়াল সতীর্থরা! একটা সময় যাদের নিয়ে দিনকে দিন মাতিয়েছেন মাঠ-ড্রেসিংরুম, সেই সতীর্থরা এখন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দাওয়াতও দেন না সিআর সেভেনকে।

বিষয়টা খানিকটা সত্যিও। এই যেমন নিজের বিয়েতে সাবেক সতীর্থ রোনালদোকে দাওয়াত দেননি রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ডেইলি মেইল বলছে, পুরনো-বর্তমান অনেক রিয়াল খেলোয়াড়ের সেই বিয়েতে আমন্ত্রণ মিললেও ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের হয়নি ঠাঁই!

আসছে শনিবার বিখ্যাত সেভিয়া ক্যাথেড্রেলে বান্ধবী পিলার রুবিয়োর সঙ্গে স্থায়ী সম্পর্কে জড়াবেন রামোস। সাত বছরের সম্পর্কে তিন সন্তান আছে এই জুটির।

বিয়েতে দাওয়াত পেয়েছেন মোট ৫০০জন অতিথি। তালিকায় আছেন রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদান, সাবেক সতীর্থ রাউল। বর্তমানে পোর্তোতে খেলা ইকার ক্যাসিয়াসকে ভোলেননি রামোস। দাওয়াত দেয়া হয়েছে ডেভিড বেকহ্যাম দম্পতিকেও। এমনকি বিয়েতে আসবেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ও তার স্ত্রী শাকিরাও! রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো আছেনই।

কিন্তু এত এত নামের ভিড়ে একটা নাম তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা রোনালদোর নাম। তার পেছনে কারণ হিসেবে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো দায় দিচ্ছে রিয়ালে শেষ মৌসুমে রামোস-রোনালদোর মাঝে শীতল সম্পর্ককেই। মূলত রিয়ালে থাকা, না থাকাকে কেন্দ্র করেই সম্পর্কে ফাটল ধরেছিল দুজনের। এরপর এক বছর পেরিয়ে গেলেও সেই ফাটলটা যে আরও বড়ই হয়েছে সেটা বুঝিয়ে দিলেন রামোস!

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষাখাতে ২৪ হাজার ৪০ কোটি টাকা

পরবর্তী

পাকিস্তানের বিপক্ষে ভারত ফেভারিট: কপিল

পরবর্তী

পাকিস্তানের বিপক্ষে ভারত ফেভারিট: কপিল

স্বর্ণে শুল্ক কমছে

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT