চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপুরায় এক ‘প্রভাবশালী’ পরিবারের দখলে দীর্ঘ খাল

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:১৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

রাজধানীর রামপুরায় এক কিলোমিটার দীর্ঘ খাল দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মাতব্বর পরিবার। খাল ভরাট হওয়ায় নিচু এলাকায় যেসব বসতবাড়ি রয়েছে সামান্য বৃষ্টি হলেই সেগুলোতে হাঁটুপানি উঠে যায়। ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।

খাল-বিলের বাংলাদেশের রাজধানী ঢাকায়ও এক সময় অনেক খাল ছিল। সে সব খালের অনেকগুলোই অবৈধভাবে ভরাট করে এমনকি বসতবাড়িও তৈরি করা হয়েছে।

রাজধানীর পশ্চিম রামপুরার উলনে নব্বইয়ের দশকে ছিল এক কিলোমিটার দীর্ঘ খাল। আশপাশের এলাকার পানি যেত ওই খাল দিয়ে। স্থানীয় প্রভাবশালী মাতব্বর পরিবার সরকারি ওই খাল দখল করে বসতবাড়ি গড়ে তুলেছে। ক্ষতিগ্রস্থদের একজন মিজানুর রহমান শিকদার অভিযোগ করে বলেন, দখল করতে করতে পুরো খাল দখল হয়ে করে নিয়েছে।

Banglabid

মসজিদ তৈরির নামেও খাল দখল হয়েছে। আর আশপাশের নিচু এলাকার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

অবৈধভাবে খাল দখলের প্রতিবাদ করায় রোশানলে পড়েছে উলনের এই শিকদার পরিবার।

পরিবেশ অধিদপ্তরসহ নানা জায়গায় অভিযোগ করেও খাল দখল ঠেকানো যায়নি।

Reneta

নাদিয়া শিকদার বলেন, আমি সব ধরনের চেষ্টা করেছি। বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছি। কিন্তু সবকিছুই ব্যর্থ হয়েছে কারণ স্থানীয়দের সমর্থন আমি পাইনি।

পুলিশের সাহায্য চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, আমি পুলিশের কাছে গিয়েছি। আমি পুলিশের প্রোটেকশনে ছিলাম ছয় মাস। কারণ প্রতিবাদ করায় তারা আমার বাসায় হামলা চালিয়েছিলো।

এ বাড়ি থেকে ওয়াসার যে লাইন দিয়ে পানি বাইরে যেত সে লাইনও আটকে দেয়া হয়েছে। মিজানুর রহমান শিকদার বলেন, এটার মধ্যে পানি যে যায়, ড্রেনেজ ওয়াটার যাওয়ার জন্য যেই ড্রেনেজ সিস্টেম আছে, সেটা ওয়াসা বা ডিসিসি যারই হোক এটাকে ব্লক করে দিয়েছে ওরা।

ক্ষতিগ্রস্থদের একজন মমতাজ বেগম বলেন, এখন কি ওদের সাথে আমরা লড়াই করবো নাকি? কিছু হলেই তো ওরা হাজার হাজার লোক নিয়ে আসে। এসে আমাদের বাড়িতে অত্যাচার করে।

তবে অভিযোগ অস্বীকার করেছে মাতব্বর পরিবার। সিরাজুল ইসলাম মাতব্বর বলেন, খাল নাই। খাল আসবে কোনখান থেকে, পৈত্রিক জমি। একজনের জায়গা থেকে আরেকজনের বাড়িতে পানি যাইতে দিবো নাকি?

খাল দখলমুক্ত করে এলাকার পানি চলাচল ঠিক রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাল দখলপরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT