চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে পিটানোর অভিযোগ উঠেছে।

সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। মারধরে তার ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মারধরের শিকার শেখ ইউসুফ বাপ্পী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Banglabid

মারধরে অভিযুক্তরা হলেন; সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের জেমস, প্রথম বর্ষের আল-আমিন এবং রাজু। তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা জেলা সমিতির অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্র ভবনের ছাদে বাপ্পীসহ কয়েকজন নাচ-গানের অনুশীলন করতে গিয়েছিলেন। তখন আট-দশজন সেখানে এসে জেলা সমিতির সভাপতি নাজমুলকে পাশে ডেকে নিয়ে যান। পরে তারা বাপ্পীকেও ডাকেন। সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাপ্পীর ওপর চড়াও হন এবং রড দিয়ে তার পিঠে ও হাতে আঘাত করে।

তবে মারধরকারী জেমসের কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার বিভাগের ছোট ভাই আল-আমিনের সঙ্গে বাপ্পীর একটু ঝামেলা হয়েছিল। আমি, রাজু ও আল-আমিন সেই বিষয়টি নিয়েই কথা বলতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে ঠিকই কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

Reneta

এ বিষয়ে আল-আমিন ও রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

মারধরের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। তাদের ডেকে নিয় মীমাংসা করে দিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি-ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT