চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে হত্যার শিকার যেসব শিক্ষক

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৯:৪৮ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজে ভরা সাজানো গোছানো ক্যাম্পাসটিতে অস্থিরতাও
কখনো কম ছিলো না। শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত তো সেখানে ক্রমাগতই
চলে, পাশাপাশি নানান সময়ে সহিংসতার শিকার হয়েছেন শিক্ষকরাও।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫৮) শালবাগানের বটতলা মোড়ে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এমন নৃশংসতার শিকার হয়েছেন আরো তিনজন শিক্ষক।

এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শফিউল ইসলাম (৪৮) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

Banglabid

সেদিন বেলা ৩টার দিকে শফিউল ইসলাম মোটরসাইকেলে চৌদ্দপাই যাওয়ার সময় হঠাৎ কয়েকজন তাকে ঘিরে ফেলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

মাথা ও ঘাড়ে রক্তক্ষরণের মধ্যেই শফিউল একটি রিকশায় চেপে হাসপাতালের পথে রওনা হয়েছিলেন। কিন্তু ক্যাম্পাসলাগোয়া বিনোদপুরে এসে তিনি রিকশা থেকে পড়ে যান।

এসময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিক্ষক।

Reneta

২০০৬ সালে এমনই আরেক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। ওই বছরের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এর দুই দিন পর ক্যাম্পাসের বাসার পাশের ম্যানহোলে তার মরদেহ পাওয়া যায়। 

তার আগে ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইউনুসকে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তদন্ত শেষে ৮ জেএমবি সদস্যকে আসামি করে চার্জশিট দেয় সিআইডি। এর মধ্যে দুই জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ এবং অন্য ৬ জনকে খালাস দেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT