চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে শহীদ ড. জোহাকে উৎসর্গ করে একুশে গ্রন্থমেলা

সুব্রত গাইন সুব্রত গাইন
১:১৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহাকে উৎসর্গ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে।

সোমবার সকালে গ্রন্থমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আঞ্জুমান বানু।

বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রন্থমেলা শুরু হয়।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন: ১৮ই ফ্রেব্রুয়ারি তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদ ড. শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দেন। শিক্ষার্থীদের জন্য জীবন দেয়ার নজির এর আগে আমরা দেখিনি। তাই ড. জোহাকে উৎসর্গ করে আজকের এই গ্রন্থমেলা। এই গ্রন্থমেলা থেকে যে উদ্ধৃত্ত পাওয়া যাবে তা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খরচ করবে নবজাগরণ ফাউন্ডেশন। তাদের এমন সৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

শহীদ জোহা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইমেলা

একুশে গ্রন্থমেলার আয়োজনের ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সভাপতি এনামুল ইসলাম তুহিন বলেন: আমরা ২০১৪ সাল থেকে জোহা স্যারকে উৎসর্গ করে একুশে গ্রন্থমেলার আয়োজন করে আসছি। তবে আমরা কোনো বাণিজ্যিক উদ্দেশে মেলাটি করি না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিংবা এই অঞ্চলের শিক্ষার্থীরা যারা নানা ধরণের লেখালেখি করে তাদের বইগুলো এখানে প্রদশর্নীর সুযোগ দেয়া হয়। যার ফলে এবারে রাজশাহীর পাঁচ থেকে ছয়জন নতুন লেখকের বই গ্রন্থমেলায় পাওয়া যাবে। এতে করে শিক্ষার্থীরা লেখার প্রতি উৎসাহিত হবে এবং বই মেলা থেকে যে মুনাফা পাওয়া যাবে তার পুরোটা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য খরচ করা হবে।

Reneta

২০১৪ সালে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এরপর থেকেই সংগঠনটি নানা ধরনের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। ওই বছরই বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুথপাড়া এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নগজাগরণ শিক্ষা নিকেতন নামে একটি স্কুল চালু করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১৮ই ফেব্রুয়ারি শহীদ ড. জোহা দিবসে একুশে গ্রন্থমেলার আয়োজন করে সংগঠনটি এবং মেলা থেকে যে মুনাফা অর্জন করে সেটার পুরো টাকা ওই শিক্ষা প্রতিষ্ঠানে জন্য খরচ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. শামসুজ্জোহারাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT