চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রান্নার প্রতি কেকা ফেরদৌসীর আলাদা মমতা রয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
কেকা ফেরদৌসী

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী। টেলিভিশনের পর্দায় রান্নার অনুষ্ঠান করেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় তার রান্নার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ জানুয়ারি চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রান্না মেলার। মেলার বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বুধবার দুপুরে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, নাটোর এগ্রো লিমিটেডের হেড অব মার্কেটিং হাসিব কামাল, আরএফএল এর হেড অব মার্কেটিং মাহবুবুল ওয়াহিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক।

সংবাদ সম্মেলনে রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী বলেন, ‘আশা করছি মেলার আয়োজন সুন্দর হবে, সবাই মনে রাখার মতো হবে। এতবছর ধরে যারা সহযোগিতা করেছেন, পাশে ছিলেন তাদের নিয়ে আড্ডার আয়োজন আছে চার তারিখে।’ তিনি আরও বলেন, ‘বিয়ের আগে মা-বাবা, ভাই-বোনের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। বিয়ের পরে স্বামী মুকিত মজুমদার বাবু এবং শ্বশুরবাড়ির সবার সহযোগিতা পেয়েছি। স্বামীর সহযোগিতা না পেলে এতবছর ধরে রান্নার অনুষ্ঠান করতে পারতাম না।’

সংবাদ সম্মেলনে কেকা ফেরদৌসীচ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সবার জন্য কেকা ফেরদৌসীর রান্নার পঁচিশ বছর হলেও আমার জন্য পঞ্চাশ বছর। কারণ পরিবারের সদস্য হিসেবে পঞ্চাশ বছর ধরে আমি তার রান্না খাচ্ছি। কেকা ফেরদৌসীর রান্নার প্রতি আলাদা মমতা রয়েছে। এই আলাদা মমতাটুকুই তাকে সবার থেকে আলাদা করেছে।

ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘চ্যানেল আই সবসময় চেষ্টা করে নতুন কিছু করতে, দেশের জন্য কিছু করতে। আর তাই রান্নার ক্ষেত্রেও ভিন্ন মাত্রা নিয়ে এসেছে চ্যানেল আই, ইফতার নিয়ে অনুষ্ঠান, দেশ বিদেশের রান্না, মায়ের হাতের রান্না, আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী রান্না নিয়ে তৈরি এই অনুষ্ঠানের আর্কাইভগুলো একসময়ে মহা মূল্যবান হবে।’

আগামি ৭ তারিখে প্রাণ গুড়া মশলা নিবেদিত চ্যানেল আই রান্না মেলা শুরু হবে দুপুর তিনটায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত।

ছবি: ওবায়দুল হক তুহিন

ট্যাগ: কেকা ফেরদৌসীচ্যানেল আইফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পুলিশি বাধা উপেক্ষা করে যুবদলের বিক্ষোভ 

পরবর্তী

রদবদলের পর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

পরবর্তী

রদবদলের পর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার বিচারক মৌ, তাহসান ও শুভ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT