চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানী এলিজাবেথ মারা গেছেন!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
২:৩৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের রানী এলিজাবেথ মারা গেছেন জানিয়ে একটি ভুল সংবাদ টুইট করেছিলেন বিবিসি’র এক সাংবাদিক। এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে বিশ্বের অন্যতম বড় ও নির্ভরযোগ্যে সংবাদমাধ্যম।

জানা গেছে, রানীর মৃত্যুর পরে এই সংবাদ কীভাবে সম্প্রচার করা হবে সে বিষয়ে প্রায়ই মহড়া দেয় বিবিসি। ওইদিন রানী এলিজাবেথ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। আর এই বিষয়টি নিয়ে বিবিসি’র উর্দু সার্ভিসের ওই রির্পোটার টুইট করে বলেন, রানী এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন।

এরপর তিনি টুইটের সংশোধনী দিয়ে বলেন, রানী হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু খবর নিয়ে দেখা যায় এই টুইটটিও ছিলো ভুল।

তবে এমন টুইটের জন্য ভুল স্বীকার করে ওই সাংবাদিক আহমিন খাজা বলেন, এ জন্য তিনি ও তার প্রতিষ্ঠান খুবই লজ্জিত।

মজার বিষয় হলো কোনো বিখ্যাত ব্যক্তির মৃত্যু নিয়ে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ জনপ্রিয় কোনো গণমাধ্যমে এই প্রথম প্রচারিত বা প্রকাশিত হয়েছে তা নয়। এর আগেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর মিথ্যা সংবাদে মিডিয়া জগতে অনেক তোলপাড় হয়।

মারগারেট থ্যাচার: ২০০৯ সালে কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপার একটি ভুল সংবাদ পান যে মারগারেট থ্যাচার মারা গেছেন। এই সংবাদটিও বিবিসিতে তা প্রচার করা হয়েছিল। যেখানে সঠিক সংবাদটি ছিল যোগাযোগমন্ত্রীর প্রিয় বিড়াল যার নাম ছিল মরাগারেট থ্যাচার, সেটি মারা গেছে।

ইয়ান ডারি: ১৯৯৮ এক্সএফএম রেডিও’র স্টুডিওতে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় আইরিশ গায়ক, গীতিকার ও লেখক বব গেলডফ এক অসুস্থ শ্রোতার কাছ থেকে ফোনে খবর পান তার বন্ধু ইংরেজ গায়ক ও গীতিকার ইয়ান রবিন ডারি মারা গেছেন। ভুল এই সংবাদটি তিনি রেডিওতে সরাসরি হাজারো শ্রোতার কাছে পৌঁছে দেন।

নেলসন ম্যান্ডেলা: ২০১৩ সালে সাউথ আফ্রিকার একটি টিভি চ্যানেল ‘ইউনিভার্সাল’ একটি ভিডিওতে প্রচার করেছিল যে নেলসন ম্যান্ডেলা মারা গেছেন।

মিশেল হেস্টাইন: বৃটিশ ব্যবসায়ী ও রাজনৈতিক মিশেল রে ডিবডিন হেস্টিন এর মৃত্যুর ভুল সংবাদটিও বিবিসি প্রচার করেছিলো।

বারাক ওবামা: ফক্স নিউসি পলিটিক্স এর অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিলো, মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে গুলিকে করে হত্যা করা হয়েছে।

এই মিথ্যা অপপ্রচারের ২ বছরের মধ্যেই আর্ন্তজাতিক সংবাদ সংস্থা অ্যাসেশিয়েট প্রেসের অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল ওয়া্‌টি হাউসে একটি হামলায় বারাক ওবামা গুরুতরভাবে আহত হয়েছেন।

ট্যাগ: বিবিসিরানী এলিজাবেথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে যা বললেন রাষ্ট্রদূত

পরবর্তী

কিছুটা আহত মাহমুদুল্লাহ রিয়াদ

পরবর্তী

কিছুটা আহত মাহমুদুল্লাহ রিয়াদ

ঘানায় পেট্রোল পাম্প বিস্ফোরণে ৭০ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT