চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা ধস: তহবিলের টাকা কেউ নিতে আসছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A

রানা প্লাজা দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের জন্য গঠিত তহবিলে অর্থ থাকলেও কোনো শ্রমিক তা নিতে আসছে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

শনিবার বিজিএমইএ ভবনে রানা প্লাজা দুর্ঘটনার পাঁচ বছর পূর্তি সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, পৃথিবীতে বহু দুর্ঘটনা হচ্ছে।  অথচ রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি হলেই এটা নিয়ে তীব্র সমালোচনা হয়। কিন্তু ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বলতে পারবে না যে তারা ক্ষতিপূরণ পায়নি।

Banglabid

‘ওই দুঘটনায় রানা প্লাজা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছিল।  এ ফান্ড থেকে ২৪০ কোটি টাকা ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। এখনও টাকা রয়েছে কিন্তু কেউ নিতে আসে না।’

বিজিএমইএর সভাপতি জানান, বিশ্বের বিভিন্ন দেশেই দুর্ঘটনা হয়।  কিন্তু সেটা নিয়ে রানা প্লাজার মতো এত বেশি প্রোপাগান্ডা হয় না।  তবু এত অপপ্রচারের মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি।  বাংলাদেশ এখন সবুজ শিল্পায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। লিড সার্টিফাইড ১০টি কারখানার মধ্যে ৭টি বাংলাদেশের।

তিনি বলেন, আমরা রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানাগুলো অনেক সংস্কার করেছি। এখন বিশ্বের যে কোন দেশের তুলনায় আমাদের কারখানাগুলো নিরাপদ। ফলে এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে। গত বছর দুই শতাংশ প্রবৃদ্ধি ছিল, এ বছর তা হয়েছে ১১ শতাংশ।

Reneta

সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর নিরাপদ কর্মপরিবেশ রক্ষায় বিদেশি ক্রেতাদের জোট অ্যাকোর্ড ও অ্যালায়েন্স কাজ করেছে।  তাদের ৫ বছর শেষ হবে আগামী মে মাসে।  সরকার, ক্রেতাজোট, বিজিএমইএ ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি কমিটি গঠন হবে।  তারা পরবর্তী ৬ মাস কাজ করবে।

পোশাক শিল্প নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে সিদ্দিকুর রহমান বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি লোক জড়িত এ খাতে।  সবার সহোযোগিতা পেলে আগামী পাঁচ বছরে এ শিল্পে দুই কোটি লোকের কর্মসংস্থান করা সম্ভব হবে।

তিনি বলেন, সরকার আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সহনীয় পর্যায় নিয়ে এসেছে।  আশা করি দুই-এক মাসের মধ্যে গ্যাসও সহনীয় পর্যায়ে চলে আসবে।

লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার ১ হাজার ১৩৮ জন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে।  দুই হাজার জনের বেশি আহত হয়। প্রায় ২ হাজার ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়।  গুরুতর আহত প্রায় ৮৫০ জনকে বিজিএমইএ-এর উদ্যেগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির, পরিচালক আশিকুর রহমান তুহিন, এনামুল হক খান বাবল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএরানা প্লাজালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT