চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১২টার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২২, জুন ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের কারণে ট্রেন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাকে নিরাপদ রাখতে এবার সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে ঢাকায় কোনো ট্রেন ঢুকবে না, বেরও হবে না।

রেলমন্ত্রী এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকায় কোনো রেল প্রবেশ ও বের না হলেও চট্টগ্রাম থেকে সিলেট, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথের ট্রেন চলাচল করবে বলেও জানিয়েছেন তিনি।

Banglabid

দেশের রেলকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার কারণে আগে থেকেই ওই অঞ্চলে রেল চলাচল কমে যায়। ঢাকার পথে কিছু আন্তনগর রেল চলাচল করত। নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিমাঞ্চলে আর কোনো  রেলও চলবে না। অন্যদিকে পূর্বাঞ্চলেও তিনটি পথ বাদে বাকি সবই বন্ধ হয়ে যাবে।

এর আগে সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ঢাকাকে সারাদেশ থেকে কাযত বিচ্ছিন্ন করে দেয়া হয়।  মঙ্গলবার সকাল ছয়টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না।  ঢাকা থেকে চলবে না যাত্রীবাহী নৌযানও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরেললকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরীক্ষায় সাফল্যের কৌশল নিয়ে মোনাশ কলেজ অস্ট্রেলিয়া এবং ইউসিবি’র যৌথ আয়োজন

পরবর্তী

বাঙালির সকল গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই

পরবর্তী
বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো সহ নেত্রী waving. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির সকল গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই

বিজিএমইএ কর্মকর্তার কারখানা পরিদর্শন ও স্বাস্থ্যবিধি তদারকি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তদারকি করছে বিজিএমইএ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT