চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীবের হাত বিচ্ছিন্নের ঘটনায় ২ বাস চালক রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০১৮
অপরাধ, আদালত
A A
রাজীব হোসেন

রাজধানীর কারওয়ান বাজারে বেপরোয়া দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসচালককে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাদের হাজির করে শাহবাগ থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

দুই চালক হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসের চালক মো. খোরশেদ। এদের দু’জনকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়াও একই আদালত রাজীব হোসেনের হাত বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন।

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় হাত হারানো রাজীবের চিকিৎসার ব্যয়ভার নেবে সরকার। এছাড়া তিনি সুস্থ হয়ে উঠলে তার জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থাও করার ঘোষণা দেয়া হয়েছে।

আহত কলেজ শিক্ষার্থী রাজীব হোসেনের চিকিৎসার অবস্থা দেখতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন তিনি।

Reneta

এর আগে বৃহস্পতিবার সকালে রাজীবের উন্নত চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

ওই ঘটনায় রাজিব হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বুধবার রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে তার চিকিৎসার ব্যয়ভার বহন এবং তার কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হলে তার খরচও দুই বাসমালিক কর্তৃপক্ষকে বহন করতে আদেশ দেন আদালত।

রাজীবের স্বজনরা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন, কোন সহৃদয়বান ব্যক্তিবর্গ সহায়তায় ইচ্ছুক হলে অগ্রণী ব্যাংকের যাত্রাবাড়ি শাখায় মেঝখালা খাদিজা বেগমের অ্যাকাউন্টে পাঠানোর অনুরোধ করা হলো। ব্যাংক অ্যাকাউন্ট নম্বার ০২০০০০২১১৪৮৩২।

তিন ভাইয়ের মধ্যে রাজীব বড়, তার অন্য দুই ভাই মেহেদী হাসান (১৩) ও মো. আবদুল্লাহ (১১)। তারা দুজনেই রাজধানীর তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র। পটুয়াখালীর বাউফলে রাজীবের জন্ম। তার বাবার নাম হেলাল উদ্দিন ও মাতার নাম নাসিমা বেগম। রাজীব ডিগ্রী করার আগে বরিশালের সরকারী ফজলুল হক কলেজ থেকে ইংরেজীতে স্নাতক পাশ করে। রাজধানীর ধোলাইখালে এক কম্পিউটারের দোকানে পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন কাজ করত রাজীব।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিলো। সে বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজীব। খানিকবাদেই একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দ্বিতল বাসের বাঁ পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করে।

দুই গাড়ি তখন টক্কর দিতে গেলে চাপে পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ফটকে দাঁড়ানো রাজীবের। হাতটি দ্বিতল বাসের সঙ্গে ঝুলছিলোও তখন। তাৎক্ষণিকভাবে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও হাতটি আর জোড়া দেওয়া যায়নি। মঙ্গলবারই রাজীবের অস্ত্রোপচার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিআরটিসিরাজীবলিড নিউজস্বজন পরিবহনহাত বিচ্ছিন্ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT