চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীবের কৃত্রিম হাত লাগাতে দুই থেকে তিন মাস লাগবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
রাজীব হোসেন

বেপরোয়া চালকের কারণে দুই বাসের মধ্যে পড়ে হাত হারানো রাজীবের অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন এ কলেজছাত্র।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান জানিয়েছেন, রাজীবের কৃত্রিম হাত লাগাতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে।

গত ৩ এপ্রিল দুই বাসের মাঝখানে পড়ে হাত হারান একটি বাসে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

এরই মধ্যে সুস্থ হওয়ার পর তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেজন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃত্রিম হাত লাগানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।

রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান জানিয়েছেন, ধীরে ধীরে রাজীব সুস্থ হয়ে উঠছেন। কৃত্রিম হাত লাগানোর বিষয়টি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

মেডিকেল বোর্ড প্রধান জানান, মস্তিস্কে আঘাত পাওয়ায় প্রাথমিকভাবে রাজীবের আচরণগত কিছু পরিবর্তন ঘটলেও কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবেন।

Reneta

ঘটনার দিন বাংলামটর থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব। সেটি সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে এসে থামে। এসময় একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। ওই সময় চাপা খেয়ে রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দোতলা বাসের সঙ্গে ঝুলতে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুই বাসরাজীবরাজীবের হাতহাত
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT