চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে যাত্রা শুরু করলো ‘বাংলাটিউব এন্টারটেইনমেন্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
রাজশাহীতে বাংলাটিউব এন্টারটেইনমেন্টের নতুন অফিস উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছর ধরে ঢাকায় সংগীত নিয়ে কাজ করেছেন আহম্মেদ হুমায়ূন। অসংখ্য সিনেমায় জনপ্রিয় সব গান তার হাতে তৈরি। এবার তিনি নিজ শহর রাজশাহীতে শুরু করলেন গান, নাটক ও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাংলাটিউব এন্টারটেইনমেন্ট’।

নগরীর তেরখা‌দিয়া ডাবতলা এলাকায় হুমায়ূন গড়েছেন নিজের গানের স্টুডিও ও প্রোডাকশন হাউজ ও ভিডিও এডিটিং প্যানেল। শনিবার রাজশাহীর ডাবতলার এ প্রোডাকশন হাউ‌জটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন শিল্প-সংস্কৃ‌তিক ব্যক্তিত্ব সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম। তিনি ব‌লেন, আহ‌ম্মেদ হুমায়ূন আমার প্রিয় একজন সংগীত পরিচালক। তার কা‌জের মধ্যে আমি নতুনত্ব খুঁজে পাই। হুমায়ূন তার নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন। আমার বিশ্বাস অনেক দূর এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান।

Banglabid

আহ‌ম্মেদ হুমায়ূন মনে করেন, রাজশাহী নিজস্ব শিল্প সংস্কৃতির শহর। নিজেদের শিল্প সংস্কৃতি সারা দেশের মানুষ ও সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি বাণিজ্যিকভাবেও এ শহরের শিল্পটাকে এগিয়ে নেয়ার অনেক ইচ্ছে আহমেদ হুমায়ূনের।

তিনি বলেন, এখানে বসে দেশি, বিদেশি সকল গান তৈরি ক‌রে যাচ্ছি। রাজশাহী শহরের ভালো প্রতিভাবান আছেন, সুযোগ পাচ্ছেন না, তাদের নি‌য়েও কাজ করছি। অনেকে পড়াশোনার জন্যই হোক আর টাকার কারণেই হোক, ঢাকা থাকতে পারেন না।

হুমায়ূন বলেন, তারা চাইলে এখানে প্রফেশনাল কাজ করতে পারবেন। সে রকম প্রস্তুতি নিয়েই এগুচ্ছে বাংলাটিউব এন্টারটেইনমেন্ট। সকলের জন্য উন্মুক্ত থাকছে বাংলাটিউব এন্টারটেইনমেন্ট  প্রোডাকশন হাউজ।

Reneta

১৮ বছরের সংগীত ক্যারিয়ার হুমায়ূনের। এখন পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০ টি সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। কণ্ঠশিল্পী হিসেবেও প্লেব্যাক করেছেন অনেকগুলো সিনেমাতে। তার মধ্যে আছে সুইটহার্ট ছবির কেন রে তোর মাঝে, পোড়ামন ২ ছবিতে পিরিতে কেন এত জালা, রোমিও ২০১৩ ছবিতে সাজনা।

এছাড়া সুরকার সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন বলিউডের শান, সুনিধি চৌহান, আরমান মালিক, পলক মুচ্ছাল, সালমালি কোল গেড়ে, কল্পনা পাটোয়ারি, আদিতি সিং শর্মা। ওটিটির ওয়েব ফিল্মগুলোতে নিয়মিত আবহ সংগীতের কাজ করছেন আহমেদ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহম্মেদ হুমায়ূনরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেদিন কাননে ফুটেছিল ফুল

পরবর্তী

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

পরবর্তী

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

বৃষ্টির সময় রিকশা ও অটোচালকরা রাস্তার মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT