চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজপুত্তরের চলে যাবার ২৫ বছর

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১১:৪৩ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
জাফর ইকবাল

জাফর ইকবাল

‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’– বাংলা চলচ্চিত্রের ফ্যাশন আইকন অভিনেতা জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের একটি গান। চলচ্চিত্রে তাকে বলা হতো রাজপুত্তর, আবার কখনো কখনো রোমিও। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধা, গায়ক, গিটারবাদক ও নায়ক।

পঁচিশ বছর হয়ে গেল বাংলা চলচ্চিত্রের এই ফ্যাশন আইকন চলে গেছেন। দুই দশকের বেশি সময় বাংলা চলচ্চিত্রে অভিনয় ও গান দিয়ে মাতিয়ে রাখলেও অনেকটা নিভৃতেই কেটে যাচ্ছে তার মৃত্যুর এ দিনটি।

চিরসবুজ এই গায়ক ও নায়ক ১৯৯২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকায় পল্টনের বাসায় জন্ম তার।

জাফর ইকবালের গাওয়া প্রকাশিত অ্যালবামের মোড়ক
Banglabid

গানের শিল্পী জাফর ইকবাল
জাফর ইকবাল ছিলেন পরিপূর্ণ একজন নায়ক। তবে গানের চর্চাটা করতেন সেই শৈশব থেকেই। ১৯৬৬ সালে বন্ধু তোতা, মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করেন ব্যান্ড গ্রুপ ‘রোলিং স্টোন’। এলভিস প্রিসলি ছিল তার প্রিয় তারকা। স্কুলে কোন ফাংশন হলে তিনি গিটার বাজিয়ে প্রিসলির গান গাইতেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের (বর্তমানেও ওই নাম) দর্শক-শ্রোতারা বিমোহিত হয়ে শুনত জাফর  ইকবালের গান। গান গাইতে গাইতে চলচ্চিত্রের কিংবদন্তি খান আতাউর রহমানের সঙ্গে পরিচয় ও চলচ্চিত্রে আসা। তবে মৃত্যু পর্যন্ত গিটার ছিল তার সর্বণের সঙ্গী।

জাফর ইকবাল গানের তালিম নেননি কারও কাছ থেকে। বড় ভাই আনোয়ার পারভেজ ও বোন শাহনাজ রহমতউল্লাহকে দেখে নিজেও গান গাওয়ার চেষ্টা করতেন। কোথাও না শিখেও গান গেয়ে শ্রোতাদের মন কেড়েছিলেন । ‘ফকির মজনু শাহ’ ছবিতে রুনা লায়লার সঙ্গে প্লেব্যাক করেছিলেন আলাউদ্দিন আলির সুর ও সঙ্গীত পরিচালনায় । ‘বদনাম’ ছবিতে বড় ভাই আনোয়ার পারভেজের সুরে ‘হয় যদি বদনাম হোক আরও‘ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। ‘কেন তুমি কাঁদালে’ শিরোনামে একটি অডিও অ্যালবাম প্রকাশ করেন আশির দশকের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ টেলিভিশনে ‘সুখে থাকো নন্দিনী’ গানটি গেয়ে দারুন শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন। এরপর বাংলাদেশ টেলিভিশনের ২৫ বছর (রজত জয়ন্তী) উদযাপন বিশেষ অনুষ্ঠানে গেয়েছিলেন ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে’ গানটি যা পরবর্তীতে শিল্পী রফিকুল আলমও গেয়েছিলেন ।

‘সুখে থাকো ও অামার নন্দিনী’ গানের ভিডিও লিঙ্ক

Reneta

নায়ক জাফর ইকবাল

মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। ছবিটি মুক্তি পায় ১৯৬৯ সালে। খান আতাউর রহমান পরিচালিত এ ছবিতে তার সঙ্গে ছিলেন কবরী। ‘দিনের পর দিন’, ‘সূর্য সংগ্রাম’, ‘বেদ্বীন’, ‘অংশীদার’, ‘আশীর্বাদ’, ‘অপমান’, ‘পরিবর্তন’, ‘সিআইডি’, ‘গৃহলক্ষী’, ‘ওগো বিদেশিনী’, ‘ফুলের মালা’, ‘মর্যাদা’, ‘সন্ধি’, ‘ছোবল’, ‘প্রেম বিরহ’, ‘বন্ধু আমার’, ‘গর্জন’, ‘অবুঝ হৃদয়’সহ প্রায় দেড়শ ছবিতে অভিনয় করেন জাফর ইকবাল।

‘অবুঝ হৃদয় ছবিতে একটি দৃশ্যে জাফর ইকবাল ও ববিতা

জাফর ইকবালের গাওয়া আরও একটি গানের অডিও লিঙ্ক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু বিশেষজ্ঞদের মতে হাওরে দুর্যোগের কারণ

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী
ফাইল ফটো

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ

‘জিয়ন্তকাল’ প্রযোজনার পোস্টার

মুক্তিযুদ্ধ নিয়ে ‘জিয়ন্তকাল’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT