সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আজ সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন ও আমিনুল ইসলামক সাময়িক বরখাস্ত করায়। একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত আসামিদের রক্ষা করা, দায়িত্বে অবহেলা ও রাজনের বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগসহ নানা বিষয়ে ৪১৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে কমিটির সদস্যরা এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন।
গত ৮ জুলাই নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। দুপুর ১টার দিকে মাইক্রোবাসযোগে তার লাশ গুম করার চেষ্টা করার সময় নগরীর কুমারগাঁও এলাকায় জনতা গাড়িসহ আসামি মুহিতকে আটক করে। পরে রাজনের বাবা গাড়িচালক আজিজুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলের লাশ শনাক্ত করেন। লাশের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিলো বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়।







