চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক একতার ডাক দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-কংগ্রেস ভাষণ-রাজনৈতিক একতা

ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডেমোক্র্যাটদের বিরোধিতা ও প্রশাসনে দীর্ঘ অচলাবস্থার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে তার তৃতীয় বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন।

Banglabid

ভাষণে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত পরিচালিত হচ্ছে তার সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব অভিযোগ অমূলক এবং নিতান্তই রাজনৈতিক।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের মতো বিষয়গুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে পারস্পরিক সহযোগিতারও ডাক দেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেসের দু’ পক্ষের সমর্থনে বাজেট পাস করার ওপর গুরুত্ব দেন তিনি।

কংগ্রেসে দু’ পক্ষের সমঝোতার ভিত্তিতে আগামী ১০ দিনের মধ্যে বাজেট অনুমোদনেরও তাগিদ দেন ট্রাম্প। বলেন, ডেমোক্র্যাট-রিপাবলিকানদের সমঝোতার ভিত্তিতে মার্কিন রাজনীতির আঁধার দূর করা সম্ভব।

Reneta

এই রাজনৈতিক একতার কথা বলার কয়েক ঘণ্টার আগেই অবশ্য ট্রাম্প মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। ফলে ট্রাম্পের এই একতা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান ডেমোক্র্যাটদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আরও একবার আলোচনায় বসার বিষয়টিও নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।তিনি জানান, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ভিয়েতনামে সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়াও সিরিয়ায় জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট – আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ অব্যাহত রাখবে বলেও ট্রাম্প জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-মেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT