চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির সামনে ইন্টারনেট মিথ্যাচারের মহাবিপদ সংকেত ‘ডিপ ফেক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

হাতে হাতে স্মার্টফোন এবং মোটামুটি নামধাম লিখতে জানা মানুষের স্মার্টফোনে ফেসবুক,ইউটিউবসহ নানা সামাজিক মাধ্যম। আর সেখানেই ভিড় বাড়ছে বানোয়াট তথ্যের। বিশেষ করে নানা দেশে নির্বাচন ও অসচেতন জনগণকে প্রভাবিত করছে এসব বানোয়াট তথ্য।

সুকৌশলে তৈরি করা এসব বানোয়াট তথ্যকে আরও বিশ্বাসযোগ্য করতে ‘ডিপ ফেক’ প্রযুক্তি ব্যবহার করছে বানোয়াট খবর ছড়ানো গোষ্ঠী।

ডিপ ফেক প্রযুক্তি কী?
কয়েক বছর আগে থেকে বিষয়টি ইন্টারনেট দুনিয়ায় ঘুওে বেড়ালেও ২০১৮ সালে ডিপ ফেক প্রযুক্তির বিষয়টি পুরোপুরি সামনে আসে। তবে রাজনীতিতে নয়, ডিপ ফেক প্রযুক্তির প্রথম বাজার ছিল পর্নোগ্রাফির জগত। চেনা তারকার মুখটি কারিগরি কৌশলে জুড়ে দেয়া হয় পর্নো দৃশ্যে অভিনয় করা কোন দেহের সঙ্গে। বোঝার উপায়ই থাকে না যে আসলে নগ্ন দেহটি সেই তারকার নয়।

Banglabid

আর বোঝার এই উপায় না রাখা ‘ডিপ ফেক’ নিয়ে আরেকটি বড় শঙ্কা সামনে এসেছে। এই ডিপ ফেক দিয়ে খুব শীঘ্রই আরও অসত উদ্দেশ্য পূরণের চেষ্টা হবে এই ভয় পাচ্ছে প্রযুক্তি ও রাজনীতি সংশ্লিষ্টরা।
ট্রান্সআটলান্টিক কমিশন অন ইলেকশন ইন্টেগ্রিটি’র মুখপাত্র ফ্যাবরাইস পদিয়ার বলেন,‘আমাদের সামনে ডিপ ফেকের বিশাল ঢেউ আসছে।’

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং কয়েকজন সাবেক রাজনীতিবিদ, ন্যাটোসহ কয়েকটি সংস্থার উচ্চপদস্থদের সহায়তায় এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় খুঁজছে সংস্থাটি। ইন্টারনেটকে হাতিয়ার বানিয়ে নির্বাচনে কোন অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চায় তারা।

বিশেষ করে তারা এমন একটি উপায় বের করতে চায়, যাতে ডিপ ফেকের মাধ্যমে নির্বাচনে অংশ নেয়া নেতা-নেত্রীদের বক্তব্য বিকৃত, তাদের কণ্ঠস্বরের কাছাকাছি কোন কণ্ঠে বিশেষ গোষ্ঠী স্বার্থসিদ্ধি করার সুযোগ না পায়।

Reneta

তবে এই উপায় খোঁজার সময় পার হয়ে যাচ্ছে জানিয়ে এএসআই ডেটা সাইন্সের জন গিবসন বলেন,‘ আর কয়েক বছরের মধ্যে মোটামুটি যারা একটু প্রযুক্তিজ্ঞান রাখে তারা বেশ ভালোরকম প্রভাবিত করতে পারে এমন ভিডিও-অডিও বানিয়ে ফেলতে পারবে। এজন্য যেকোন পাবলিক ডোমেইনে থাকা রাজনৈতিক নেতা-নেত্রীদের ভিডিও ফুটেজ নিয়ে তাতে কণ্ঠস্বর মিল রেখে নিজের ইচ্ছামত কথা বলিয়ে নেয়া যাবে।’

এসব ভিডিওর মাধ্যমে জনগণকে ভুলবোঝানো একেবারেই কঠিন নয় এবং এটাই সুষ্ঠু নির্বাচন ও সঠিক প্রার্থীর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। ইন্টারনেট এতো এতো বানোয়াট বিষয়ে ভরে উঠছে যে বোদ্ধাদেরও বুঝতে হয়তো কষ্ট হবে যে কোনটা আসল, কোনটা বানোয়াট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপ ফেকলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আরব আমিরাতের বড় বিনিয়োগ সম্ভাবনা

পরবর্তী

অপরূপ পপি

পরবর্তী
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন

অপরূপ পপি

বিজিবি

‘নির্বাচনে সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত ও মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT