বিনোদন

রাজনীতিতে সরব অভিনেতা প্রকাশ রাজ

রাজনীতিতে সরব অভিনেতা প্রকাশ রাজ

সিনেমায় বেশীর ভাগ সময়েই মন্দ মানুষ অভিনেতা প্রকাশ রাজ। জনগণের বিরুদ্ধ শক্তি হয়ে রাজনীতিতে বিষ ঢালতেও দেখা গেছে বহু সিনেমায়। কলুষিত করায় তার প্রধান চরিত্র! অথচ বাস্তবে পুরো উল্টোরথের রাজনীতিতে নাম শোনা যাচ্ছে প্রকাশের!

হ্যাঁ। রাজনীতি না লিখিয়েছেন বলিউড ও দক্ষিণী ছবির তারকা খল অভিনেতা প্রকাশ রাজ। পরবর্তী লোকসভা নির্বাচনের একজন প্রার্থীও হতে চলেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, কর্ণাটকের এক নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন প্রকাশ।

রাজনীতিতে নাম লিখিয়েছেন প্রকাশ এটা নিশ্চিত। সম্প্রতি তেলাঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটিআর-এর সঙ্গেও নাকি দেখা করেছেন প্রকাশ। দেখা করার পর নিজেই দুইটারে ছবিও দিয়েছেন তিনি।

কেটিআরের সঙ্গে ছবি শেয়ার করে তাকে মেনশন করে লিখেছেন, রাজনীতির পথে আমায় অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রাজনীতি নিয়ে প্রকাশের ভাষ্য, কাউকে পরাজিত করার জন্য আমি রাজনীতিতে আসছি না, বরং সমাজের উপকারের জন্যই রাজনীতিতে নাম লিখিয়েছি।

বিষয়:প্রকাশ রাজ বলিউড রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…