চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিকদের উপর এরকম হামলা অসভ্যতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২১ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হামলার শিকার হয়ে পাহাড় ধসে ক্ষতবিক্ষত রাঙামাটি পরিদর্শন না করেই ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুর্গত এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে পার্বত্য এলাকার উদ্দেশে রওনা করার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। বিএনপির দাবি, সরকার দলীয় সমর্থকরা এই হামলার জন্য দায়ী। যদিও ঘটনার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার ঘোষণাও দিয়েছেন তিনি। ঘটনা যেহেতু স্থানীয় পর্যায়ে হয়েছে কাজেই আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে জড়িতদের খুঁজে বের করা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার উপরে হামলা নতুন কিছু না। কিন্তু, বিশেষ করে দুর্গত এলাকায় যাবার পথে একটি রাজনৈতিক দলের মহাসচিবের ওপরে হামলা আরও বেশি ন্যাক্কারজনক। অতীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারদলীয় অনেক নেতার ওপর হামলা হয়েছে, যখন মির্জা ফখরুলের দল বিএনপি ক্ষমতায় ছিল। সেসব ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হচ্ছে এবং জনগণ তাদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে ইতিহাস ঘেঁটে দেখা যায়। দেশের জনগণ ও ভবিষ্যত প্রজন্ম এ ধরনের সহিংস ঘটনা পছন্দ করে না। আমাদের প্রত্যাশা, পরস্পর শ্রদ্ধাবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের রাজনীতি দেশের কল্যাণে কাজে আসবে। জনগণের ইচ্ছা ও পছন্দ-অপছন্দের মর্যাদা দিয়ে ভবিষ্যতে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী-সমর্থক তাদের কর্মকাণ্ডে ও আচরণে পরিবর্তন আনবেন বলে আমরা আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটরসাইকেল উৎপাদনে সম্পূরক শুল্ক না বাড়ানোর পরামর্শ

পরবর্তী

পর্তুগালে ভয়াবহ দাবানল, বহু হতাহত

পরবর্তী

পর্তুগালে ভয়াবহ দাবানল, বহু হতাহত

থাইল্যান্ডে সিদ্দিকুরের শেষটা ভাল হল না

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT