অপরাধ

রাজধানীতে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

বিরল প্রজাতির ৬৪০টি কচ্ছপ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে উদ্ধার করা ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপের ছবি, যা বিভিন্ন প্রজাতির।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর তুরাগ থেকে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ ও একটি কুমিরের বাচ্চাসহ আন্তর্জাতিক বন্যপ্রাণি পাচার চক্রের মূলহোতা সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের উত্তরা জোনের সিনিয়র এসি তাপস কুমার দাস চ্যানেল আই অনলাইনকে জানান, বুধবার বিকেলে উত্তরার ১০ নম্বর সেক্টর-সংলগ্ন হরিরামপুর ইউনিয়নের রানাভোলায় পুলিশ সদর দফর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে অভিযান চালিয়ে কচ্ছপ ও কুমিরের বাচ্চা উদ্ধার করে।

এ বিষয়ে কেন্দ্রীয় পশু হাসপাতালের উপ-প্রধান (ভেটেনারি সার্জন) ডা. মাকসুদুল হাসান জানান, কুমির ও কচ্ছপের বাচ্চাগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

বিষয়:কচ্ছপ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…