বাংলাদেশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিক্ষোভ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিক্ষোভ

রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেলে অন্তত ৮ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পরপরই রামপুরা এলাকার পোশাক শ্রমিকরা বের হয়ে ডিআইটি রোড অবরোধ করে। পুলিশ তাদের বাধা দিলে উত্তেজিত শ্রমিকরা অর্ধশত গাড়ি ভাঙচুর করে।

সেসময় রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা আবুল হোটেল মোড় থেকে হাতিরঝিল পর্যন্ত ডিআইটি সড়ক। পুলিশ নারী শ্রমিকদের লাঞ্চিত করেছে- এমন অভিযোগে শ্রমিকরা পুলিশের বিচার দাবিতে সেসময় বিক্ষোভ প্রদর্শন করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় রাস্তায় আটকে পড়া কয়েকটি যাত্রীবাহীবাসে আগুন জ্বলতে দেখা গেছে।

বিষয়:নারী শ্রমিক নিহত শ্রমিক নিহত সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…