চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে লেগুনার ১৭ যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:২৮ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে থাকা ইন্টারনেটের তারে জড়িয়ে লেগুনার ১৭ যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যাত্রী বোঝাই লেগুনা ফার্মগেট যাওয়ার পথে তাজমহল রোডের সি ব্লকের মাথায় বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা একটি ইন্টারনেটের তার ছিঁড়ে লেগুনার উপর পড়ে। এ সময় লেগুনার ড্রাইভার হেলপারসহ ১৭ যাত্রীর সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিদ্যুতের তারের উপর টানা ওয়াইফাই সংযোগের তার গলে বিদ্যুতের তারের সঙ্গে সংযুক্ত হয়ে রাস্তার ওপর ঝুলে ছিলো। ওই তারের নিচ দিয়ে লেগুনাটি যাওয়ার সময়ই সেটি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানান লেগুনার এক আহত যাত্রী।

গুরুতর আহত ৭ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩ জনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসাধীন সব রোগীকেই পর্যবেক্ষণে রাখবেন তারা।

লেগুনার গায়ে তার লাগার মুহূর্তের মধ্যেই লেগুনাটি বিদ্যুতায়িত হয়ে যায় বলে জানান হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী।

Reneta

এলাকাবাসী অভিযোগ করেছেন, বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট লাইনের অপরিকল্পিত ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎস্পৃষ্টলেগুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT