চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নতুন রাইড শেয়ারিং অ্যাপ ‘ফাস্ট ড্রাইভ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইতোমধ্যে থাকা রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর তুলনায় আরও সুলভে কার ও মোটর বাইক সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে আকাশ টেকনোলজি লিমিটেডের রাইড শেয়ারিং অ্যাপ ‘ফাস্ট ড্রাইভ’।

এই অ্যাপে গাড়ি যুক্ত করলে জয়েনিং বোনাস হিসেবে পাওয়া যাবে ৩ হাজার টাকা, মোটরসাইকেল যুক্ত করলে ১ হাজার ৮ টাকা বোনাস পাওয়া যাবে। যাত্রীদের জন্য রয়েছে রেফারেন্স বোনাসের ব্যবস্থা। পরিচিতজনকে এই অ্যাপ রেফার করলে ওই ব্যক্তি পাবেন ১০০ টাকা বোনাস এবং যে রেফার করবে সে পাবে ৫০ টাকা বোনাস। ক্যাশব্যাক সুবিধাও থাকবে।

আজ বুধবার প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে ‘ফাস্ট ড্রাইভ’ চালুর ঘোষণা দেয় ১৯৯৭ সালে সফটওয়্যার কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করা আকাশ টেকনোলজি লিমিটেড।সংবাদ সম্মেলনে আকাশ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থা পরিচালক সুপ্তি রায় বলেন: দেশে যোগাযোগ ব্যবস্থা প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হতে পারে নি, ফলে যাতায়াতের জন্য দেশের জনগণ অত্যন্ত উদ্বিগ্ন । আমরা এই সত্যকে উপলব্ধি করে বর্তমান এই সমস্যাকে সমাধান করার লক্ষ্যে কার্যকরী কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের আত্মবিশ্বাস, আমাদের কার্যক্রম এবং ব্যবস্থাপনা জনগণের স্বস্তি ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি।

ফাস্ট ড্রাইভের বিশেষত্বগুলো তুলে ধরে তিনি জানান, প্রথমত ফাস্ট ড্রাইভ দেশিও কোম্পানি, আমাদের সার্ভার আমাদের নিজস্ব ডেটা সেন্টারে দেশের মধ্যে স্থাপিত। অর্থাৎ সরকারের রাইড শেয়ারিং নীতিমালা আমরা মেনে চলছি। আমরা নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।  প্রতিটি গাড়িতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকবে। আমাদের নিজেদের ট্র্যাকিং ডিভাইসের মধ্যে এসওএস বাটন থাকছে যার মধ্যে ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন ফাস্ট রাইডের চেয়ারম্যান সঞ্জীব রায়, হেড অব অপারেশন কাজী এমইউ আহমেদ, অপারেশন ম্যানেজার কামরুল হাসান প্রমুখ।

ট্যাগ: রাইড শেয়ারিংরাইড শেয়ারিং অ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইসেন্স না থাকায় পুলিশের মোটরবাইক আটকে দিল শিক্ষার্থীরা

পরবর্তী

৭ দিনের রিমান্ডে জাবালে নূরের সেই বাস চালক

পরবর্তী
জাবালে নূর

৭ দিনের রিমান্ডে জাবালে নূরের সেই বাস চালক

কোরিয়ার ক্লাবের কাছেও হারল জামালরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT