চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকীয় বিয়ের আরও কিছু খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের বহুল কাঙ্ক্ষিত বিয়ে অনুষ্ঠিত হতে আর বাকি মাত্র দুই সপ্তাহ। এই বিশেষ দিনটির আরও বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে। এতে কনের বাবা-মার বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ ও হানিমুনের সময়ের বিষয়েও আভাস দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জস চ্যাপেলে ১৯ মে অনুষ্ঠিত হবে এই রাজকীয় বিয়ে। সেদিন সকালে একটি গাড়িতে করে মায়ের সাথে উইন্ডসর ক্যাসেলে যাবেন মেগান। পরে দুপুর ১২ টায় সেন্ট জর্জেস চ্যাপেলের করিডর দিয়ে বাবার হাত ধরে হেঁটে যাবেন কনে।

মেগান মার্কেলের বাবা থোমাস মার্কেল ও মা ডোরিয়া র‌্যাগল্যান্ড, মেগান ছোট থাকতেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। বিয়ের আগের দিন যুক্তরাজ্যে এসে রাণী দ্বিতীয় এলিজাবেথ ও দ্য ডিউক অব এডিনবার্গের মতো ব্রিটিশ র‌য়্যাল পরিবারের সাথে সময় কাটাবেন তারা। মেগান তার বিয়ের আগের রাতটি কাটাবেন একটি হোটেলে, যার নাম প্রকাশ করা হয়নি।

Banglabid

এমনটি জানিয়েছেন প্রিন্স হ্যারির কমিউনিকেশন সেক্রেটারি জ্যাসন নফ। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ ও আনন্দের দিনে পরিবারকে পাশে পেয়ে মেগান খুব খুশী।

হ্যারিও আনন্দিত তার মায়ের পক্ষের আত্মীয়দের এই বিয়েতে সম্পৃক্ত করতে পেরে। ডায়নার তিন সন্তান এই বিয়েতে আমন্ত্রিত হয়েছেন। ডায়ানার বড় বোন ল্যাডি জেন ফিলোসও থাকছেন অনুষ্ঠানে। দুই দশক আগে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়না নিহত হন।

বিয়ের পরপরই হানিমুন যাবেন না মেগান ও হ্যারি। বিয়ের এক সপ্তাহ পরে দেশটির সাধারণ মানুষদের সাথে দেখা করার কথা রয়েছে এই জুটির।

Reneta

প্রায় ১৬ মাসের সম্পর্কের পর গত বছরের নভেম্বরের শুরুতে বাগদান হয় হ্যারি ও মেগানের। রাণী এলিজাবেথসহ পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পন্ন হয় বাগদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিমেগান মার্কেল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পাহাড়ে হত্যাকাণ্ড: রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি’র বৈঠক থেকে বাংলাদেশ যা চাইতে পারে

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি’র বৈঠক থেকে বাংলাদেশ যা চাইতে পারে

তারেক রহমান

তারেক রহমান ব্রিটিশ!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT