চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ খানকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রশিদ খানে মজে ক্রিকেটবিশ্ব। আফগানিস্তানের তরুণকে নিয়ে পড়ে গেছে টানাটানি। শুক্রবারের ইডেন পুরো রশিদময়। ১৯ বছরের লেগস্পিনার একাই হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ১০ বলে ৩৪ রান, বল হাতে তিন উইকেট নেয়ার সঙ্গে রানআউটে সহায়তা। অলরাউন্ড পারফরম্যান্স।

রোববার আইপিএল ফাইনাল। সেখানেও রশিদের দিকে তাকিয়ে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

গতবার এসেছিলেন আইপিএল খেলতে। মাত্র ২ বছরেই তারকা হয়ে উঠেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা তো বলেই দিয়েছেন, ‘‌রশিদ খানকে ভারতের নাগরিকত্ব দেয়া হোক।’‌ সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পোস্টে। যেখানে সবারই আবদার, রশিদকে দেয়া হোক সেদেশের নাগরিকত্ব।

Banglabid

আফগান তরুণ খেলুন ভারতের হয়ে। তাতে বিরাট কোহলির বাহিনী হবে আরও শক্তিশালী। সোশ্যাল মিডিয়ায় একাধিক টুইট দেখে চুপ করে থাকতে পারেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। তিনি বলেছেন, ‘‌সব টুইট আমি দেখেছি। নাগরিকত্বের বিষয়টি দেখে স্বরাষ্ট্র দপ্তর।’‌ অর্থাৎ ক্রিকেট ভক্তদের দাবি উড়িয়ে দেননি সুষমাও।

ভারতের সমর্থকরা যতোই আশা করুক না কেন, আফগানিস্তান যে তাদের ‘রত্ম’ রশিদকে হাতছাড়া করতে চায় না সেটা আগেই বুঝিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

কেকেআর ম্যাচ শেষে মুগ্ধ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে একটি মজার টুইট করেন। তাতে তিনি বলেন ‘‌আফগানরা তাদের হিরো রশিদ খানের পারফরম্যান্সে মুগ্ধ। আমার ভারতীয় বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি। আফগানিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ দেয়ার জন্য। সে ক্রিকেট বিশ্বের একটা সম্পত্তি। দুঃখিত তাকে আমরা ছাড়তে পারব না।’‌

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin55

সর্বশেষ

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT