চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদকে নিয়ে ‘ভয়ের’ কিছু দেখেন না মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ‘আমরা রশিদ খানকে ভয় পাই এ কথা আগে কখনো বলিনি। এখানে ভয় পাওয়ার কিছু নেই।’ আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের কথা এটি।

বোলিংয়ে আসার আগে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রশিদ। ফিরে বল করেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। চোট যে তাকে কাবু করতে পারেনি তার প্রমাণ দেন প্রথম ওভারেই মাহমুদউল্লাহকে এলবিডব্লিউ করে। প্রথম দুই ওভারে ১২ রান দেয়া রশিদের তৃতীয় ওভারে ১৮ তুলে নেন সাকিব-মোসাদ্দেক। তাতেই বাংলাদেশ চলে যায় জয়ের কাছে।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক সাকিব আল হাসান, পার্শ্বনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, দুজনে ১৯তম ওভারে চড়াও হন বিশ্বসেরা এই লেগস্পিনারের উপর। তাতে হিসেব সহজ হয়ে যায়। বাংলাদেশ এক ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Banglabid

বিশ্বসেরা লেগিকে শেষদিকে সাবলীলভাবে খেলতে পারায় মোসাদ্দেকের কাছে প্রশ্ন ছিল- রশিদ ভয় এবার কাটল কিনা! সেটির জবাবেই মোসাদ্দেক ওভাবে বললেন।

আরেক প্রশ্ন, চোটে ভোগার কারণেই কি নির্বিষ ছিলেন রশিদ? মোসাদ্দেক তেমনটা মনে করেন না, ‘ও(রশিদ) চোট পেয়েছিল, দ্বিতীয় বলে কিন্তু উইকেটও নিয়েছে। হয়ত ইনজুরিতে না থাকলে আরেকটু ভালো বোলিং করতে পারত। আসলে এটা ক্রিকেট খেলা। একটা ওভারে আমাদের চড়াও হতেই হত। তাই আমরাও ওদিকে (রান) চোখ রেখেছি। সে ইজুরিতে ছিল না কিনা আমরা খেয়াল করিনি।’

চোটে পড়া রশিদ ফাইনাল খেলতে পারবেন কিনা সেটি নিয়ে আছে কিছুটা অনিশ্চয়তা। তবে আফগান টিম ম্যানেজমেন্ট তাকিয়ে থাকবে ফাইনালের আগমুহূর্ত পর্যন্ত। দলটির ম্যানেজার জানিয়েছেন, হাতে দুই দিন সময় আছে। দেখা যাক কী হয়।

Reneta

মোসাদ্দেক মনে করেন ফাইনালের আগে এই জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। তবে ফাইনাল যে একদমই ভিন্ন এক লড়াই সেটিও মনে করিয়ে দিয়েছেন।

‘জয় সবসময়ই আত্মবিশ্বাস যোগায়। আমর একটা মোমেন্টাম পেয়েছি। ওদের সঙ্গে কীভাবে খেলতে হবে। আগেই বলেছিলাম, ক্যালকুলেটিভ খেলতে হবে। সেটা করতে পেরেছি। আশা করিও ফাইনালেও ধরে রাখতে পারব।’

‘যদি পাঁচটা ম্যাচ জেতা থাকেন তাও ফাইনাল কিন্তু ফাইনাল। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। এদিক থেকে (শেষ ম্যাচে জয়) আমরা একটু আত্মবিশ্বাসী যে, আমরা একটা ম্যাচ বেশি জেতা আছি। আমরা যে প্রক্রিয়ায় খেলে যাচ্ছি আমাদের সেখানেই থাকা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোসাদ্দেকরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT