চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রবীন্দ্রনাথ এক বিস্ময়কর পৃথিবী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে (বাম দিক থেকে) রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ,   চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান সিরাজ, অধ্যাপক শামসুজ্জামান খান ও ইগলুর সিইও জিএম কামরুল হাসান

সংবাদ সম্মেলনে (বাম দিক থেকে) রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান সিরাজ, অধ্যাপক শামসুজ্জামান খান ও ইগলুর সিইও জিএম কামরুল হাসান

‘রবীন্দ্রনাথ এক বিস্ময়কর পৃথিবী’। এমনটাই মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং রবীন্দ্র গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। ‘তাকে এখনও পুরো আবিস্কার করা সম্ভব হয়নি’ বলে মন্তব্য করেন তিনি।

‘সুশৃঙ্ক্ষল রবীন্দ্র সংগীত চর্চায় বাংলাদেশ এগিয়ে থাকলেও রবীন্দ্র গবেষণায় বাংলাদেশ মানের দিক দিয়ে পিছিয়ে আছে’ বলেও মন্তব্য করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

ইগলু চ্যানেল আই রবীন্দ্র মেলার ১৩ তম আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে শহীদ মুনীর চৌধুরীর উদাহরণ তুলে ধরে বলেন, পাকিস্তান পর্বে রবীন্দ্রনাথ থাকবে, নাকি থাকবে না প্রশ্নে মুনীর চৌধুরী বলেছিলেন, রবীন্দ্রনাথ বাঙালির অবিচ্ছিন্ন সাংস্কৃতিক স্বত্বা ও অবিচ্ছেদ্য অংশ।’

Banglabid

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান খান রবীন্দ্রনাথের লেখা পাঠ করে শোনান। তাতে উদ্ধৃত হয় এই, বাউলের গান শিলাইদহের খাঁটি বাউলের মুখে শুনেছি। তাদের খাত দেখেছি। আমার গান কিছু বাউলের ছাঁচে কিন্তু জাল করিনি কখনও।

সংবাদ সম্মেলনের শুরুতে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান স্বাধীনতা পদক প্রাপ্ত শাইখ সিরাজ জানান, ৮ মে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ১৩তম রবীন্দ্র মেলা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গান-ছবি আঁকাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে জানিয়ে তিনি বলেন, ‘এবারের মেলায় শিশুদের অংশগ্রহণ বেশি থাকবে।’

রবীন্দ্রনাথ সংশ্লিষ্ট সংগঠন সুরের ধারা, সুর লহরী, সুরতীর্থ, উত্তরায়ণ মেলায় অংশ নেবে বলে জানান শাইখ সিরাজ। তিনি জানান, ৮ মে সকাল থেকে বিশেষ গানে গানে সকাল, বিশেষ তৃতীয় মাত্রা, নাটক ও সিনেমা থাকবে চ্যানেল আইয়ের পর্দায়।

Reneta

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ এবং মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইগলুর সিই.ও জিএম কামরুল হাসান। এছাড়া উপস্থিথ ছিলেন সাহিত্যিক আমীরুল ইসলাম, সাহিত্যিক রাজু আলীম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

শিল্পী তপন মাহমুদ বলেন, ‘এই মেলা বিশ্বজুড়ে রবীন্দ্র জয়ন্তীর আনন্দ ভাগে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি এই মেলার মাধ্যমে সম্পূর্ণ রবীন্দ্রনাথ উঠে আসছে।’ ইগলুর সিইও জিএম কামরুল হাসান বলেন, ‘রবীন্দ্রনাথের সঙ্গে ইগলু জড়িত হতে পেরে গর্বিত।’

রবীন্দ্র চর্চার বর্তমান অবস্থা বিষয়ক এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান খান জানান, রবীন্দ্র সংগীত চর্চায় অনেকটা সুশৃঙ্খল বাংলাদেশ। তারা এগিয়ে। কিন্তু গবেষণায় ভারতের পশ্চিমবঙ্গের চাইতে মানে বেশ পিছিয়ে। যদিও বাংলাদেশে ড.আনিসুজ্জামান এবং আহমেদ রফিক এর মত গবেষক লিখছেন রবীন্দ্রনাথ নিয়ে।

আরেক প্রশ্নের জবাবে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, বিশেষ সম্মাননার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সংক্ষিপ্ত তালিকায় দুটি নাম রয়েছে। তিনি আরো জানান, গত বার বছরের মেলার ভিডিও সংকলন রয়েছে। আর আনন্দ আলোর এ নিয়ে বিশেষ প্রযোজনাও থাকে নিয়মিত।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইগলুচ্যানেল আইবাংলা একাডেমিরবীন্দ্র মেলালিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফিরে এসো ফার্গুসন’

পরবর্তী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

পরবর্তী
জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

'আমার মতো এমন কম জিপিএ কেউ পায়নি, আমি স্কুলে মুখ দেখাব কিভাবে!'

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT