চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশন এরশাদকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় জাপা সংসদীয় দল

রাহুল রায় রাহুল রায়
৩:২৯ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

এখনও এরশাদের অনুপস্থিতিতে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জাপা সংসদীয় দল। তারা বলেছেন, আগামী কাউন্সিলেও এই লক্ষ্যই থাকবে তাদের। সরকার থেকে সরে আসার ব্যাপারেও তাদের কোনো ভাবনা নেই। নতুন কো-চেয়ারম্যান বলেছেন, নির্দেশ দিলেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, না হলে শাস্তিমূলক ব্যবস্থা।

রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় নতুন কো-চেয়ারম্যান এবং মহাসচিবকে সমর্থন দেয়ার পর নতুন কাউন্সিলের দিন ধার্য করা হয়। তবে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং তার অনুসারী হিসেবে পরিচিতরা এই সভায় না এসে তাদের বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন।

তড়িঘড়ি করে প্রেসিডিয়াম সভা তাদেরকে এড়িয়ে যেতেই ডাকা হয়েছে বলে মনে করছেন তারা। বলেছেন, চেয়ারম্যান এরশাদের অনুপস্থিতিতে দলের দায়িত্বে রওশনকেই চান তারা।

Banglabid

নতুন কো-চেয়ারম্যান জি. এম. কাদের বলেছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতকেই গুরুত্ব দেয়া হয়েছে। সরকার থেকে জাতীয় পার্টির সদস্যদের সরে আসার সিদ্ধান্তে প্রেসিডিয়াম সভায়ও একমত হয়েছেন সবাই।

তবে, বানিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির দায়িত্বে থাকা তাজুল ইসলাম বলেছেন, এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। আপাতত মন্ত্রিসভা থেকে পদত্যাগের সুযোগ নেই বলে জানান তিনি। এখন তাদের চিন্তার বিষয় ভিন্ন কিছু।

‘পদত্যাগ করলে দল ওপরে উঠে যাবে নাকি? দলটাকে এখন গঠন করার জন্য এটাই সুযোগ। এই সুযোগটা আমাদের সবার গ্রহণ করা উচিৎ,’ বলেন তাজুল ইসলাম।

Reneta

জি. এম. কাদের বলছেন, হাইকমান্ডের নির্দেশ দিলে পদত্যাগ করতেই হবে। দলের নীতিনির্ধারক মহলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই সবার জন্য প্রযোজ্য হবে এবং তাদের মানতে হবে।

রওশন এরশাদের পক্ষের সদস্যরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন না, এ ব্যাপারে কী করণীয় হতে পারে, এমন প্রশ্নের জবাবে নতুন কো-চেয়ারম্যান বলেন, ‘তাহলে আমাদের গঠনতন্ত্র মোতাবেক একে শৃঙ্খলাবিরোধী ধরা হলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’

নেতারা যতই বলুক দলের ভেতরে কোন্দল নেই, এমন পাল্টপাল্টি বক্তব্যেই স্পষ্ট জাতীয় পার্টিতে অশান্তি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT