চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রং বদলের ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্ষণে ক্ষণে রং বদল! এই এদিকে উল্লাস তো ওদিকে কিছুপরই হাসি। ম্যাচ হেলে পড়তে থাকল দু-দিকেই। ১৬০ রানে ৬ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল বড় হার দেখতে চলেছে পাকিস্তান, তখনই ম্যাচটা ঘুরিয়ে দিলেন লেজের ব্যাটসম্যানরা। তাদের ব্যাটে আবার যখন দারুণ এক জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান, দারুণ এক রিভিউয়ে ম্যাচটা নিজেদের করে নিল অস্ট্রেলিয়া! নিজেদের ব্যাটিংয়ের সময়ও বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে পথ হারিয়েছিল ওয়ার্নার-স্মিথরা।

টন্টনে বুধবার দারুণ এক লড়াইয়ে এভাবে রং বদলের ম্যাচে শেষ হাসি অজিদের। পাকিস্তানের বিপক্ষে ৪১ রানের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার দেয়া ৩০৮ রানের লক্ষ্যের জবাবে লেজের ব্যাটসম্যানদের লড়াই সত্ত্বেও কাছে গিয়ে ২৬৬ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের রান যখন ২, ওপেনার ফখর জামানকে (০) হারায় পাকিস্তান। এরপর বাবর আজমকে সঙ্গী করে ৫৪ রানের জুটিতে ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ইমাম-উল-হক।

Banglabid

১১তম ওভারে নাথান কোল্টার-নাইলের ধাক্কায় সেই জুটি ভাঙলেও অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে নিয়ে ভালোভাবেই দলকে লড়াইয়ে রেখেছিলেন ইমাম। দুজনের ৮০ রানের জুটিতে একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে তারা।

পরপর দুই ওভারে ইমাম (৫৩) ও হাফিজ (৪৬) ফিরতেই গর্তে পড়ে যায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই শোয়েব মালিক আর ৫ রানে আসিফ আলি সাজঘরে ফিরলে বড় এক হারই চোখ রাঙাচ্ছিল ১৯৯২ বিশ্বকাপ জয়ীদের।

সেখান থেকে লেজের ব্যাটসম্যানদের নিয়ে ম্যাচটা জমিয়ে দেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৬০ রানে ৬ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণে পাকিস্তানকে ২০০ পার করিয়ে দেন হাসান আলি। মাত্র ১৫ বলে সমান ৩টি করে চার-ছক্কায় ৩২ করেছেন এ পেসার।

Reneta

হাসান যেখানে থেমেছেন সেখান থেকেই লড়াইটা শুরু করেন আরেক পেসার ওয়াহাব রিয়াজ। অজি পেসারদের শর্ট বলকে রুখে দিয়ে যেভাবে পাল্টা আক্রমণ করেছেন, তাতে লজ্জা পেতেই পারেন পাকিস্তানের মূলসারির ব্যাটসম্যানরা। সরফরাজকে অন্যপ্রান্তে রেখে ওয়াহাব এনে দেন ৩৯ বলে দেন গুরুত্বপূর্ণ ৪৫টি রান।

সেখান থেকে হঠাতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিচেল স্টার্ক। ৪৫তম ওভারে তার এক শর্ট বলে রিয়াজের ক্যাচ নিয়ে মৃদু আবেদন করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। আম্পায়ার না বললেও নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে রিভিউ চেয়ে বসেন অজি অধিনায়ক ফিঞ্চ!

শেষ পর্যন্ত সেই রিভিউতেই ভাগ্য ঘুরে যায় অস্ট্রেলিয়ার। রিপ্লেতে দেখা যায় উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগে ওয়াহাবের ব্যাট ছুঁয়েছে বল। তাতেই সব প্রতিরোধ শেষ পাকিস্তানের। দ্রুত আমির ও সরফরাজকে রানআউট করে ম্যাচটা শেষ করে দেয় অস্ট্রেলিয়া!

অজিদের হয়ে ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট পেয়েছেন স্টার্ক, কেন রিচার্ডসন।

রং বদল হয়েছে অস্ট্রেলিয়ার ইনিংসেও। প্রথমে ব্যাট করা অজিরা শুরুতে বড় রানের ইঙ্গিত দিলেও থেমেছে ৩০৭ রানে। কুপার্স অ্যাসোসিয়েশন মাঠে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

নিজের ১৫তম সেঞ্চুরিতে (১০৭) যেমন স্বস্তি ফিরিয়েছেন ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর ৩০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

উদ্বোধনী জুটিতে মাত্র ২২ ওভারে ১৪৬ রানের জুটি গড়েন দুই ওপেনার ওয়ার্নার-ফিঞ্চ। দুজনের ব্যাটিংয়ে একটা সময় মনে হচ্ছিলো হেসে-খেলেই সাড়ে তিনশো পার করবে অজিরা।

কিন্তু প্রথমে ফিঞ্চ ও পরে ওয়ার্নারকে হারিয়ে একটা সময় রং হারিয়ে বসে অজি ব্যাটিং লাইনআপ। শেষদিকে আমিরের ছোবলে কোন রকমে ৩০০ পেরোয় অজিরা।

ম্যাচে যেভাবে দুহাতে রান বিলিয়েছেন সতীর্থরা, তার উল্টো পথে হাঁটেন আমির। ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩০ রান, তাতে ঝুলিতে ৫ উইকেট। বাকিদের মধ্যে ওয়াহাব রিয়াজের রান গড় কেবল ছয়ের নিচে (৫.৫০)। ২টি মেডেন ওভারও করেছেন আমির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট দলপাকিস্তান ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিআইপিদের উল্টোপথে চলাচলে যানজট ও দুর্ঘটনা: কাদের

পরবর্তী

‘রিয়ালের ব্যাপারে কথা বলার সময় হয়নি’

পরবর্তী

‘রিয়ালের ব্যাপারে কথা বলার সময় হয়নি’

আজ ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট পেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT