চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে শীষ পচা রোগে আক্রান্ত ধান

মেরিনা লাভলী মেরিনা লাভলী
১০:২৯ অপরাহ্ণ ২৮, মে ২০১৫
কৃষি
A A

নেকব্লাস্ট বা শীষ পচা রোগে আক্রান্ত হয়েছে রংপুর জেলার বিভিন্ন এলাকার ধান ক্ষেত। স্বল্প সময়ে ছড়িয়ে যাওয়া এ রোগ থেকে উঠতি বোরো ধান বাঁচাতে ব্যস্ত হয়ে উঠেছেন কৃষক।

চলতি মৌসুমে রংপুর জেলায় ৫ লাখ এক হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। কিন্তু ধান ঘরে তোলার আগ মুহুর্তে রংপুর সদর, কাউনিয়া, পীরগাছা, পীরগঞ্জসহ বিভিন্ন উপজেলার ক্ষেতে দেখা দিয়েছে নেকব্লাস্ট বা শীষ পচা রোগের প্রাদুর্ভাব।

একজন কৃষক ধান দেখিয়ে বলেন, এই রোগটা ৬-৭ ঘণ্টায় শতকরা ২০-২৫টা করে ধানের শীষে ধরতেছে। রোগটা থামানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

সেচ নির্ভর বোরো ধান উৎপাদনে খরচ বেশি হওয়ায় অনেক কৃষক এখন ঋণে জর্জরিত। নেকব্লাস্ট বা শীষ পঁচা রোগ ঠেকাতে নিয়মিত কীটনাশক ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ধানের ন্যায্য দাম না পাওয়ার বিষয়।

এলাকার আরেকজন কৃষক বলেন, বেশ কয়েকবার আমাদের ওষুধ দিতে হয়। এতে খরচও অনেক। তার উপর বর্তমানে যে ধানের বাজার,  এটা এমন থাকলে আমরা মাঠে মারা যাবো।

রোগ ঠেকানো না গেলে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগও। রোগ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার বলেন, নেকব্লাস্ট বা শীষ পচা এই রোগটা বীজ থেকে হয় এবং বাতাসের মাধ্যমে তা ছড়ায়। এছাড়া দিনে তাপমাত্রা বেশি ও রাতে ঠান্ডা থাকে তাহলেও এই রোগের বিস্তান ঘটে।

তিনি আরও বলেন, কৃষি সম্প্রাসারণের পক্ষ থেকে স্কোয়াড গঠনের মাধ্যমে এটাকে দমনের ব্যবস্থা নিচ্ছি।

ট্যাগ: কৃষকধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডে পা রাখলেন নার্গিস ফাখরি

পরবর্তী

শুরু হতে যাচ্ছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

পরবর্তী

শুরু হতে যাচ্ছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

অভিবাসীদের ভাগ্য নির্ধারণে ব্যাংককে বৈঠক চলছে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT