চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের কাছে কুমিল্লার হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য, কিপার ও ফিল্ডার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড়শর আগেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৯.১ ওভারে ১৪২ রান তুলে অলআউট হয় কুমিল্লা। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল। ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান করা দলটির শেষটা ছিল বড্ড হতাশার। লড়াই জমিয়ে তোলার সুযোগ থাকলেও দ্রুত উইকেট হারিয়ে ছিটকে পড়ে ম্যাচ থেকে। শেষ ৭ উইকেট পড়ে মাত্র ২৭ রানে।

হাসান মাহমুদ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও রবিউল  হক।

দুপুরের ম্যাচে আগে ব্যাট করা দল তুলেছিল মাত্র ৮৯ রান। তবে রাতের ম্যাচে দেখা যায় বিপরীত চিত্র। রনি তালুকদারের ঝড়ো ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৭৬ রান তোলে রংপুর।

ওপেনিংয়ে নামা রনি শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। ১৯ বলে পূর্ণ করেন ফিফটি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এটিই দ্রুততম পঞ্চাশের রেকর্ড। সবচেয়ে কম ২৬ বলে ফিফটি করেছিলেন জাকির হাসান।

তার রেকর্ড ভেঙে দেন রনি। ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ১১ চার ও একটি ছয়ে। বিপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইনের। গত আসরে কুমিল্লার হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেছিলেন রেকর্ডটি।

শুক্রবার সন্ধ্যায় বাউন্ডারির পসরা সাজিয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম মাতান রনি। রংপুর পাওয়ার প্লে থেকে তোলে ৬৪ রান। দলীয় শতক পূর্ণ হয় ১০.৫ ওভারে। তার আগেই অবশ্য খুশদিল শাহর বলে কিপার জাকের আলির হাতে স্টাম্পড হন রংপুর ওপেনার। ভাঙে ৮৪ রানের ওপেনিং জুটি।

আরেক ওপেনার নাঈম শেখ ৩৪ বলে ২৯ রান করেন। ফজলহক ফারুকির বলে থার্ডম্যানে ক্যাচ দেন এ বাঁহাতি। পরে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ৩৩ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে লড়াকু সংগ্রহ এনে দেন। রংপুর ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান।

ট্যাগ: কুমিল্লা-রংপুরবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ১ জন গুলিবিদ্ধ

পরবর্তী

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা করতে ক্যাটেল এক্সপো

পরবর্তী
চ্যানেল আই অনলাইন ক্যাটেল এক্সপো উদ্বোধন, তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা করতে ক্যাটেল এক্সপো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতাবিরোধীরা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT