চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতায় রাবির ২ ছাত্রী

সুব্রত গাইন সুব্রত গাইন
৭:৫১ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার হয়ে নিজ বিভাগের শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ায় দুই ছাত্রীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

ওই দুই শিক্ষার্থীর দাবি, অভিযুক্ত শিক্ষকের হয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাচ্ছে। তাই নিরাপত্তার শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা।

শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানায় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ওই দুই শিক্ষার্থী ডায়েরি করেন। কতর্ব্যরত অফিসার মাহমুদা আক্তার ডায়েরি লিপিবদ্ধ করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Banglabid

মতিহার থানার ১১০৮ ও ১১০৯ নম্বর সাধারণ ডায়েরিতে তারা উল্লেখ করেন, ‘অভিযুক্ত শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারী বিভিন্নভাবে অভিযোগপত্রটি প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা আসছে। এই কারণে আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি। তাই ভবিষ্যতে যাতে আমি নিরাপদে থাকতে পারি তার জন্যই থানায় জিডি করছি।’

ভুক্তভোগী দুই শিক্ষার্থীদের দাবি, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে তারা আতঙ্কে আছেন। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। ওই শিক্ষকের পক্ষের অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। ওই শিক্ষকের অনেক ক্ষমতার কথা বলে ছাত্রত্ব বাতিলের ভয়ও দেখানো হচ্ছে। তারা এখানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবার ভয়ে তারা হল থেকে বের হতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রীদের অভিযোগের অনুলিপি পেয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন সবসময় সজাগ থাকবে। আমরা ওই দুই শিক্ষার্থীকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব।’

অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারী
Reneta

অভিযোগের বিষয়ে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারী বলনে, ‘ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, সম্পূর্ণ উদ্দেশ্যেমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

গত মঙ্গলবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী। ওই দিনই ২য় বর্ষের এক শিক্ষার্থী আইইআরের পরিচালকের সামনে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্যক্তের মৌখিক অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মঙ্গলবার আইইআরে এক জরুরি সভা ডেকে বিষ্ণুকুমার অধিকারীকে ২য় ও ৪র্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিরাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবে শিল্পী সংঘ

পরবর্তী

টেনেটুনে ২০০’র ঘরে শ্রীলঙ্কা

পরবর্তী

টেনেটুনে ২০০’র ঘরে শ্রীলঙ্কা

টাইগার শোয়েবের জন্য বশির চাচার অপেক্ষা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT