চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যৌথ প্রযোজনার নতুন নীতিমালার সংস্কার প্রয়োজন’

হাসান আহমেদ হাসান আহমেদ
৮:০৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘যে নীতিমালা হয়েছে তাতে যৌথ প্রযোজনায় সিনেমা বানানো কঠিন। যৌথ প্রয়োজনার নতুন নীতিমালার সংস্কার প্রয়োজন। সিনেমায়  সেন্সর বোর্ড বলে কিছু থাকা উচিত নয়। গ্রেডেশন বোর্ড থাকা উচিত। কোন কিছু আটকে রাখা ঠিক না। আমি সেন্সর বোর্ডের অ্যাপিলেড বিভাগের সদস্য হয়েও এটা বলছি। তখন চলচ্চিত্র ছিল একটি পরিবারের মত। ভালো সিনেমাও হত অনেক। চলচ্চিত্র সাংবাদিকতায় মধ্যবিত্তও প্রভাবিত হত। মধ্যবিত্ত সিনেমা হলে যেত।  এখন ভালো সিনেমা সেই অর্থে নেই। মধ্যবিত্তও সিনেমা হলে নেই। মধ্যবিত্ত সিনেমা হলে ফিরলে সিনেমার দিনবদল হবে।’

৭৫ তম জন্মদিনে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ এসেছিলেন তিনি। আর এখানেই চ্যানেল অনলাইনকে এমনটি বলেছেন দৈনিক সমকাল সম্পাদক এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য গোলাম সারওয়ার।

গোলাম সারওয়ার বলেন, নীতিমালার বিষয়টি আরো পর্যালোচনার বিষয় আছে। শিল্প নির্মাণের কোন গন্ডিবদ্ধতা থাকা উচিত না। তবে একটি নিয়মকানুন অবশ্যই থাকা উচিত। কিন্তু নিয়ম হওয়া উচিত শিল্পের বিকাশের স্বার্থে। সেটি যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়।’

Banglabid

সেন্সর বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, আমি সদস্য হওয়ার পর যতটা সম্ভব সব সিনেমাকে আনকাট মুক্তি দেওয়ার পক্ষে থেকেছি। কারণ আমি মনে করি যার যা বলার তা বলতে দেওয়া উচিত। সেই বলতে দেওয়াটা প্রচলিত আইনের মধ্যে থেকেও বলা সম্ভব। এর বাইরে গেলে তার প্রতিরোধ আইন করবে। কিন্তু বোর্ডের মাধ্যমে শিল্পের রাস্তা রুদ্ধ সংগত নয়। আমি বোর্ডে বলেছি যদি কখনও মনে হয় অন্যায় হচ্ছে আমি পদত্যাগ করব। আর আমিতো মনে করি সেন্সর বোর্ড থাকা উচিত নয়। থাকা উচিত গ্রেডেশন। সুযোগ থাকায় বেশ কয়েক জায়গায় এ বিষয় নিয়ে বলেছি। দেখা যাক কি হয়।

নিজের জন্মদিন প্রসঙ্গে বলেন, আমার মনের জোর ভীষণ। মনের জোর এবং ভালোবাসার কারণে এখনও কাজ করছি। আমি একটি দিনও কর্মহীন এবং গলগ্রহ হয়ে থাকতে চাইনা। সাংবাদিকতায় সচল থাকতে থাকতে যেন আমার সংবাদপত্র অফিসে মৃত্যু হয় এই কামনা করি নিজের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম সারওয়ারসমকাল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

অনেক প্রশ্ন যৌক্তিক আক্ষেপ, তবুও টানটান পুরোটা সময়

পরবর্তী

অনেক প্রশ্ন যৌক্তিক আক্ষেপ, তবুও টানটান পুরোটা সময়

সূর্যমুখী ফুলের আদিগন্ত মাঠ, কৃষকের বিস্তৃত হাসি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT