চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ্যতা থাকলেও সেটা প্রমাণের জন্য প্লাটফর্ম দরকার: চয়নিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২১
বিনোদন
A A
চয়নিকা একজন নারী, তিনি হাসছেন এবং পটভূমিতে বাংলা সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক সিনেমায় বরাবরই পর্দার সামনের মানুষকে একনামে চেনেন সাধারণ দর্শক, কিন্তু পেছনে যারা কাজ করেন?

যাদের ক্যারিয়ার লম্বা সময়ের, যারা ক্রমাগত দারুণ সব কাজ উপহার দেন, কাজে যিনি নিজস্ব স্বাক্ষর ফুটিয়ে তুলতে পারেন- তারকা অভিনয়শিল্পীর মতো তাদেরকেও নামেই চেনেন দর্শক। তেমনই একজন নির্মাতা চয়নিকা চৌধুরী।

ঈদ নাটকের হালচাল, নিজের প্রথম সিনেমার জার্নি এবং ওয়েব ফিল্ম নিয়ে অকপটে বলেছেন চ্যানেল আই অনলাইনকে:

ঈদ নাটকের হালচাল
এবার ঈদে মোট তিনটি নাটক নির্মাণ করেছেন চার শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। এরমধ্যে বিটিভির জন্য গৃহমায়া, মাছরাঙা টেলিভিশনের জন্য অন্ধ জলছবি এবং জি-সিরিজের কমেডি ড্রামা ‘বউ বদল’। ঈদের নাটক নিয়ে চয়নিকা বলেন, বিশ বছরের ক্যারিয়ারে এবার ঈদে প্রথমবার অন্যরকম অভিজ্ঞতা, বলা যায় কষ্টের অভিজ্ঞতার সম্মুখিন হয়েছি। যারা আগে গল্প ও নির্মাণ ভাবনা দেখে নাটক দিতেন, এবার তারা নির্দিষ্ট করে ছয়জন অভিনেতাকে কাস্ট করতে বললেন! বিশ বছরের ক্যারিয়ারে এমনটা আর হয়নি।

চয়নিকার ভাষ্য, যাদের নাম নেয়া হয়েছে, এই সময়ে তারা ভীষণ মেধাবী ও ব্যস্ত। আমি চাইলেই তাদের কাস্ট করার সুযোগ এখন আর নেই। তবু চেষ্টা করে ব্যর্থ হয়েছি, হয়তো তারাও আমার সাথে কাজ করতে চান না।

চয়নিকা বলেন, এবার ঈদে কাজ করারই ইচ্ছে ছিলো না। ‘অন্ধ জলছবি’ নামের যে কাজটি ঈদে দেখানো হয়েছে, এটি সপ্তাহের নাটক হিসেবে নির্মাণ করি। মৌ এ নাটকের জন্য ডেট দিয়েছিলেন। পরবর্তীতে চ্যানেল কর্তৃপক্ষ নাটকটি দেখে ঈদে প্রচারের জন্য নির্বাচন করে। নাটকটি প্রচারের পর খুব সাড়া পাচ্ছি। অনেকেই নাটকটি নিয়ে কথা বলছেন। এই নাটকে খায়রুল বাসারকে নিয়ে প্রথম কাজ করলাম। সামনে আমার আরো একটি নাটকে সে কাজ করেছে।

প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের অপেক্ষায়
নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। গেল বছর মুক্তি পাওয়া এই চলচ্চিত্র টানা কয়েক মাস প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে। করোনার মধ্যেও মানুষ সিনেমাটি দেখতে সতস্ফুর্তভাবে প্রেক্ষাগৃহে এসেছেন, যে বিষয়টি নিয়ে আপ্লুত নির্মাতা। তবে এরজন্য বরাবরের মতো তিনি কৃতজ্ঞ দুজন মানুষের কাছে।

চয়নিকার ভাষ্য, যোগ্যতা থাকলেও সেটা প্রমাণের জন্য প্লাটফর্ম দরকার। সিনেমায় সেই প্লাটফর্মটা আমাকে দিয়েছেন অঞ্জন চৌধুরী পিন্টু ভাই ও অজয় কুমার কুণ্ডু- উনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্যই আমি যোগ্যতা প্রমাণের প্লাটফর্মটি পেয়েছিলাম।

সম্প্রতি ‘বিশ্বসুন্দরী’র নিজস্ব প্রযোজনা সংস্থার ওয়েব সাইট থেকেই ‘বিশ্বসুন্দরী’ রিলিজ দেয়া হয়েছিলো। কিন্তু সিনেমাটি সাত দিন পরই সেখান থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন সংশ্লিষ্টরা। চয়নিকা জানান, ওয়েব সাইটে দেয়ার পর পর ‘বিশ্ব সুন্দরী’ পাইরেসির কবলে পড়ে। বেশকিছু ইউটিউব চ্যানেল থেকে রিপোর্ট করে করে নামানো হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়েই ওয়েব সাইট থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়।

চয়নিকা জানান, আগামি ৩০ ও ৩১ জুলাই টানা দুই দিন বহুল আলোচিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি মাছরাঙা চ্যানেলে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

চয়নিকার প্রথম ওয়েব ফিল্ম:
গেল বছর প্রথম সিনেমা মুক্তির পরই এ বছর নিজের প্রথম ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেন চয়নিকা। গত জুন মাসে চ্যানেল আই অনলাইনকে ওয়েব ফিল্মটি নিয়ে চয়নিকা জানিয়েছিলেন, আমার প্রথম ওয়েব ফিল্মের নাম ‘অন্তরালে’। আর এটিতে মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম।

এ বিষয়ে চয়নিকা জানান, জুনেই ওয়েব ফিল্মটির কাজ শুরুর কথা ছিলো। কাজটি নিয়ে পরবর্তী আপডেট না থাকায় অনেতেই হয়তো ভুল বুঝতে পারেন। কিন্তু আমি তাদের আস্বস্ত করতে চাই, যে কাস্টিং নিয়ে আমার প্রথম ওয়েব ফিল্ম শুরুর ঘোষণা দিয়েছিলাম, তাদের নিয়েই সেটা করবো।

দেরীর কারণ জানিয়ে চয়নিকা বলেন, আমার প্রথম ওয়েব ফিল্মের স্ক্রিপ্ট করছেন পান্থ শাহরিয়ার। স্ক্রিপ্টটা এখনও সম্পূর্ণ হয়নি। তাছাড়া করোনা পরিস্থিতিও অনুকূলে ছিলো না। পরীমনি আগস্টে শুরুতে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের জন্য ডেট দিয়েছেন, এরপরই আসলে আমরা ওয়েব ফিল্মটির কাজ শুরু করতে পারবো বলে আশা রাখি।

প্রথম ওয়েব সিরিজ নির্মাণে ভরসা রাখার জন্য প্রযোজক কাজী রিটন (ব্ল্যাক এন্ড হোয়াইট প্রযোজনা সংস্থার কর্ণধার) এর প্রতি কৃতজ্ঞতা জানান চয়নিকা।

এরইমধ্যে ওয়েব ফিল্মটির জন্য দুটি গান চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান এই নির্মাতা। এরমধ্যে একটি গান লিখেছেন কবীর বকুল, যে গানে কণ্ঠ দিবেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী কোনাল এবং অন্য একটি গান লিখেছেন জামাল হোসেন। যিনি নির্মাতার শিক্ষকতুল্য। এই গানটিতে কণ্ঠ দিবেন সুকণ্যা মজুমদার ও আকাশ নামের একজন তরুণ কণ্ঠশিল্পী।

ট্যাগ: অঞ্জন চৌধুরীওয়েব ফিল্মখায়রুল বাসারচয়নিকা চৌধুরীতারিক আনামনাটকপরীমনিপিন্টুবিশ্বসুন্দরীমৌরুম্মান রশীদ খানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টারে ব্রাজিল, আসর শেষ জার্মানির

পরবর্তী

শহীদ দেলোয়ারের ২০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

পরবর্তী
শহীদ দেলোয়ারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ দেলোয়ারের ২০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

করোনা পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইন, হাসপাতালে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরীক্ষা করতে এসে লাইনেই মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT