চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্বপ্ন নিয়ে ঢাকায় এলেন কলকাতার দেব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

আমদানি ও যৌথ প্রযোজনায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ছবির আদানপ্রদান হচ্ছে নিয়মিত। নীতিমালা কঠোর হওয়ায় যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ কমে গেলেও আমদানিতে ছবি মুক্তির হিড়িক পড়েছে। যদিও আমদানি-রপ্তানি করা ছবিগুলো যখন সিনেমা হলে মুক্তি পায়, তখন দর্শকের খুব একটা কৌতুহল দেখা যায় না। আর এজন্য একটা ‘সুষ্ঠু সমাধান’-এ আসার প্রস্তাব দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

বিনিময়ের ভিত্তিতে আসা-যাওয়া ছবিগুলোর ক্ষেত্রে কলকাতার তারকা অভিনেতা দেব চাইছেন, ‘দুই বাংলায় একই দিনে আমদানি কিংবা যৌথ প্রযোজনায় ছবিগুলো যেন মুক্তি দেয়া হয়।’ সেইসঙ্গে জানালেন, বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে তার স্বপ্নের কথা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় দেব তার ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, এখনই সময়, একসঙ্গে এক হয়ে দুই বাংলায় একই দিনে ছবি রিলিজের। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। এই বাংলা ভাষার লোক পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে- তাদের জন্য আমাদের এই লড়াইটা করতে হবে। এবারের লড়াই বাঙালিয়ানার।

শাকিব খান ও জয়া আহসানের প্রসঙ্গ টেনে এনে কলকাতার জনপ্রিয় এই নায়ক বলেন, ‘দুই বাংলায় শাকিব ভাই আর জয়া আহসান কাজ করছেন। আমি চাই সামনের দিনগুলোতে দুই বাংলার শিল্পীদের এই কাজের পরিমাণ ও পরিধিটা আরও বাড়ুক। মূলত সেই স্বপ্ন নিয়েই আমি আজ ঢাকায় এসেছি।’


এসব বক্তব্যের শেষে তিনি জানান বাংলাদেশের একক প্রযোজনার কোনো ছবিতে প্রথমবার তার অভিনয়ের কথা। তিনি অনুরোধ করে বলেন, ২৯ নভেম্বর থেকে ‘পাসওয়ার্ড’ ছবিটি বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে, সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। আর এরপর শাপলা মিডিয়ার ‘মিশন সিক্সটিন’ নামের ছবিতে আমি অভিনয় করতে যাচ্ছি। সব ঠিক থাকলে সেই ছবিটি আগামি রোজার ঈদে মুক্তির সম্ভাবনার কথাও বলেন দেব।

প্রথমবার বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় প্রসঙ্গে দেব আরো বলেন, অনেক আগেই বাংলাদেশের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো প্রস্তাব পাইনি। বেশিরভাগ প্রস্তাব ছিল যৌথ প্রযোজনার। কিন্তু আমি তো চাইছি কমপ্লিট বাংলাদেশের ছবি করতে। কারণ, এই দেশটির প্রতি আমার আজন্ম মুগ্ধতা। অবশেষে শাপলা মিডিয়ার মাধ্যমে সুযোগটা এলো। শুটিং শুরু হবে শিগগির।

ট্যাগ: জয়া আহসানদেবপশ্চিম বঙ্গপাসওয়ার্ডলিড বিনোদনশাকিব খানসাফটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজান হামলা: রায় শুনতে আসবেন দূতাবাস কর্মকর্তারা

পরবর্তী

পিএসজির দুই মিনিটের ঝড়ে এলোমেলো রিয়াল

পরবর্তী

পিএসজির দুই মিনিটের ঝড়ে এলোমেলো রিয়াল

আলবেনিয়ায় ৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT