চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে চেতনা নিয়ে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল তা অনেকটাই সফল হয়েছে

শাকের আদনানশাকের আদনান
৮:০৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম তৈরি হয়েছে। গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে এমন মন্তব্য করে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের বিচারে গতিহীনতার অভিযোগ করেন।

বিশিষ্টজনেরা মনে করেন যে চেতনা নিয়ে মঞ্চ গড়ে উঠেছিলো তা অনেকটাই সফল হয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ নতুন এক আন্দোলন শুরু করে। দিনটিকে জাগরণ দিবস হিসেবে পালন করে গণজাগরণ মঞ্চ। চতুর্থ বর্ষপূর্তিতে শাহবাগে র‌্যালির আয়োজন।

রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সারাদেশে যে ঢেউ ছড়িয়ে দিয়েছিল আজকে তার চেয়ে শক্তিশালী জাগরণ প্রয়োজন। কারণ এখন শুধু ’৭১ এর ঘাতকদের বিচারের প্রশ্নেই নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার যে ষড়যন্ত্র হচ্ছে সেখান থেকেও দেশকে উদ্ধার করতে হবে।’

অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন,‘ তরুণ প্রজন্মকে যদি বাংলাদেশের মুক্তির চেতনার মধ্যে রাখতে হয় তাহলে জাগরণের একটি প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় এখন পর্যন্ত জাগরণের এই প্রক্রিয়া উজ্জীবিত রেখেছে গণজাগরণ মঞ্চ।’

মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সামনের দিনগুলোতে আরো সুসংহত আন্দোলন গড়ে তোলা হবে।

Reneta

পরে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চগণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT