চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ফারুকীর ওয়েব সিরিজে নেই অভিনেত্রী তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে তিনজন মানুষ হাসছে ও কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তফা সরয়ার ফারুকী নতুন কাজের ঘোষণা দেয়ার পর থেকেই আলোচনা হবে, এটা মোটামুটি স্বভাবসিদ্ধ! সেটা হোক টিভি ফিকশন কিংবা সিনেমা! তবে এবার একেবারে নতুন মাধ্যমে ফারুকী। প্রথমবার তিনি কাজ করছেন ওয়েবে। নির্মাণ করেছেন আট পর্বের ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

যার ট্রেলার ইতোমধ্যে ট্রেন্ডিংয়ে। সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে প্রশংসা করছেন অনেকেই। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর প্রশংসা।

ট্রেলার প্রকাশিত হওয়ার আগে সিরিজটি নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছিলেন ফারুকীসহ সংশ্লিষ্ট সকলেই। তবে ট্রেলার প্রকাশের পর প্রচারণার অংশ হিসেবে সিরিজটির খুঁটিনাটি তুলে ধরছেন নিজ থেকেই। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে ছবিয়াল, তিশা ও ফারিণের ফেসবুকে একটি লাইভ আড্ডায় অংশ নেন নির্মাতা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন।

এরমধ্যে উপস্থিত ছিলেন ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, রাশিয়ান বংশদ্ভূত আমেরিকান চিত্রগ্রাহক অ্যালেক্সি, সহ-প্রযোজক ইরেশ যাকের, সহ-পরিচালক মাহমুদ, সংগীতের দায়িত্বে থাকা পাভেল অরিণ সহ সিরিজের প্রধান চরিত্র ফারিণ, মারিয়া নূর ও পার্থ বড়ুয়া।

আড্ডা চলাকালীন একজন দর্শক প্রশ্ন রাখেন, ফারুকীর প্রথম ওয়েব সিরিজে কেন অভিনয় করলেন না তিশা? এমন প্রশ্নে এই অভিনেত্রী জানান, আমি এক সময়ে একটি দায়িত্ব ঠিকঠাক পালনে বিশ্বাস করি। যেহেতু সিরিজটি প্রডিউস করছি, তাই ওই বিষয়টির প্রতিই ফোকাস করতে চেষ্টা করেছি। যেহেতু আমার কাছে মনে হয়েছে, প্রডিউসিং আমার জন্য নতুন বিষয়, এবং ক্যামেরার পেছনে ওইভাবে কাজ করা হয়নি। তাই ভাবলাম, ঘর থেকে আগে প্রডিউসিং বিষয়টি প্রপারলি শিখে নিই। তারপরে না হয়, অভিনয় ও প্রযোজনা দুটো এক সাথে করা যাবে। এজন্যই একটা দায়িত্বেই ছিলাম।

এছাড়াও আরেকটি কারণ বলেন তিশা। জানান, মাঝখানে তিন মাস আমি ছিলাম মুম্বাইতে। আমার আরেকটি সিনেমা ‘বঙ্গবন্ধু’র কাজ চলছিলো সেসময়। এ কারণেও থাকতে পারিনি। সব কিছু মিলিয়েই করা হয়নি, বা এরকমটাই আসলে পরিকল্পনা ছিলো।

ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ

প্রাণবন্ত এই আড্ডায় ওয়েব সিরিজটির পেছনের গল্পের স্মৃতিচারণ করেন সবাই। বিশেষ করে নির্মাতা ফারুকী মজা করে বলেন, ‘এই সিরিজটি করতে গিয়ে কেউ অর্জন করেছেন, আবার কেউ বর্জন করেছেন।’

খোলাসা করে এই নির্মাতা বলেন, ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর জন্য ফারিণ যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এটা অভাবনীয়। এমনকি তাকে এই সিরিজের মূল চরিত্রে অভিনয়ের জন্য ৯ কেজি ওজন অর্জন করতে হয়েছে। অন্যদিকে পার্থ দাকে (পার্থ বড়ুয়া) তার চুল বর্জন করতে হয়েছে। প্রায় বিশ বছর পর পার্থ দা চুল ছেঁটেছেন, এই সেক্রিফাইসগুলোর জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা।

একই সঙ্গে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর মূল চরিত্র সাবিলা কে হবেন, শুরুতে এটা নিয়েও চিন্তিত ছিলেন ফারুকী। তিনি জানান, ‘সাবিলা চরিত্রে কে অভিনয় করবে, এটা নিয়ে আমি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে ছিলাম। খুঁজে পাচ্ছিলাম না, কে হবে সাবিলা! অনেকের সঙ্গে কথা বলেছিলাম। শেষ পর্যন্ত তিশা আমাকে বললো, চরিত্রটি নিয়ে তুমি ফারিণের সাথে কথা বলো। কিন্তু শুরুতে আমি আগ্রহী ছিলাম না। তবু তিশার কথায় সে আমার সাথে সাক্ষাৎ করলো, প্রথম দিনের ব্রিফিংয়ে সে শুধু চোখ বড় বড় করে চুপচাপ শুনলো। তার কথায় কিছু বুঝি নাই। কিন্তু সে যখন সব বুঝে স্ক্রিপ্ট পড়ে দ্বিতীয় দিন আমার সাথে সাক্ষাৎ করতে এলো, পুরোপুরি সাবিলা হয়ে এলো। দেখলাম, ইন্টার্নালিও সে পুরোপুরি চেঞ্জড!

সোমবার (১৪ জুন) বিকেলে প্রকাশিত ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারে নারীর প্রতি সহিংসতা এবং পরবর্তীতে সেটা প্রকাশিত হলে পরিবার ও সমাজ যেভাবে বিষয়টি দেখে এবং ভিক্টিম ব্লেমিং-বিষয়গুলোও ট্রেলারে স্পষ্ট হয়েছে। যেখানে ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা গেছে নাটকের তাসনিয়া ফারিণকে। যিনি কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হন!

বাংলাদেশের বিভিন্ন চরিত্রের দৃশ্যের ছবি, যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ট্রেলারজুড়ে দেখা গেলো বেশকিছু তারকা মুখদের। কে নেই সেখানে?মামুনুর রশীদ থেকে শুরু করে, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন এবং চঞ্চল চৌধুরী প্রমুখ!

নির্মাতা জানিয়েছেন, আগামি ৯ জুলাই স্ট্রিমিং হবে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’। যা বিনামূল্যে বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন। এছাড়া সাবস্ক্রিপশন করে দেখতে পারবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশকিছু দেশের দর্শকরা।

‘লেডিস এন্ড জেন্টলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ, এরআগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

সিরিজটির সহ-প্রযোজক হিসেবে আছেন ইরেশ যাকের ও সরদার সানিয়াত হোসেন। জি-ফাইভের জন্য ছবিয়াল ও গুড কোম্পানির যৌথ পরিবেশনা ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

ট্যাগ: আফজাল হোসেনইরেশ যাকেরওয়েব সিরিজচঞ্চল চৌধুরীজয়ন্ত চ্যাটার্জীজি-ফাইভনুসরাত ইমরোজ তিশানো ল্যান্ডস ম্যানপার্থ বড়ুয়াফারিণমামুনুর রশীদমারিয়া নূরমুকিত জাকারিয়ামোস্তফা মনোয়ারমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসাবেরী আলমহাসান মাসুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-পাকিস্তান থেকে আরও এগিয়ে বাংলাদেশ

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মৃত্যু কমে, শনাক্ত বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মৃত্যু কমে, শনাক্ত বেড়েছে

বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের জামিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT