চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আটকে গেলো ফারিয়া’র ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি‘ হিরো ৪২০’ মুক্তি দেয়ার কথা বাংলাদেশে থেকে থাকলেও। হঠাৎ করেই নুসরাত ফারিয়ার দ্বিতীয় সিনেমাটি আটকে গেলো সেন্সর বোর্ডে।

ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এফডিসি তথ্য মন্ত্রকের কাছে ছবিটি জমা দিলেও তারা জানিয়েছে নিয়ম না মেনেই এই ছবি বানানোর কারণে আটকে রয়েছে ছবির মুক্তির তারিখ। যার ফলে সেন্সর বোর্ডের কাছে এখনও ছবি জমা করতে পারেনি।

আটকে থাকা ‘হিরো ৪২০’ নিয়ে তথ্য মন্ত্রণালয় বলছে, যৌথ প্রযোজনার ভিত্তিতে ছবিটির শুটিং করা হয়নি। বাংলাদেশে শুটিং কম, বাংলাদেশের শিল্পীদের কম নেওয়া বা ছবিতে থাকলেও তাদের কোনঠাসা করে রাখার মতো অভিযোগ আনা হয়েছে।

Banglabid

তবে বাংলাদেশের পরিচালক সৈকত নাসির বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, সিনেমার মুক্তি আটকে গেছে বিষয়টি ঠিক তেমন না। এখানে কয়েকটি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এসব কারণ দর্শানোর মতো সব কিছুই আমাদের কাছে আছে।

আমরা বাংলাদেশ থেকে নতুন শিল্পী নিচ্ছি। তাদেরকে রেকগনাইজড করতে পারছি না। আমরা তাদের পাসপোর্ট ও ভিসার কপি সাবমিট করেছি। এখন সিনেমাটি প্রিভিউ কমিটিতে রয়েছে। প্রিভিউ কমিটি ছেড়ে দিলে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে। আশা করছি, ঠিক নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দিতে পারবো।

অন্যদিকে কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার গত ৭ ফেব্রুয়ারি ‘হিরো ৪২০’ ছবি সংক্রান্ত একটি খবর ছাপিয়েছে। আনন্দবাজার বলছে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের ছবি ‘হিরো ৪২০’র ভারতের মুক্তির দিন ঠিক হয়ে গেলেও বাংলাদেশে ছবি মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

Reneta

সেন্সর বোর্ড নাকি এখনও সবুজ সংকেত দেয়নি বাংলাদেশে। ১২ ফেব্রুয়ারি ভারতে এই ছবির মুক্তির কথা। তার ঠিক একসপ্তাহ পরে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিলো কিন্তু বাংলাদেশ থেকে ঠিক হয়নি মুক্তির তারিখ।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এই ছবি পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির ও ভারতের সুজিত মন্ডল। ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়া সেন ও ওম।

এখন জাজ মাল্টিমিডিয়ার চোখ শুধু সেন্সর বোর্ডের দিকে। প্রচার-প্রচারণায় কোনো কমতি রাখেননি এ সংস্থা। এছাড়া সারাদেশে মুক্তির দেওয়ার জন্য হলগুলো বুকিং’র অপেক্ষায় রয়েছে। দেখা যাক নুসরাত ফারিয়া তার দ্বিতীয় ছবির বাধা পেড়িয়ে কতুটুকু সফল হন।

‘ হিরো ৪২০’ সিনেমার এক ঝলক

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়াসিনেমাহিরো ৪২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে আটকে গেলো ফারিয়া’র ছবি

পরবর্তী

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পরবর্তী

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT