চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব ছবির জন্য বেঁচে থাকবেন ঋষি কাপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

চকলেটের লোভে তিন বছর বয়সে ক্যামেরার সামনে এসেছিলেন ঋষি কাপুর। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ সিনেমায় ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানের একটি দৃশ্যে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন তিনি।

পরিণত হয়ে ঋষি কাপুর বলিউডে পা রেখেছিলেন ‘মেরা নাম জোকার’ ছবি দিয়ে। এই ছবির জন্য জাতীয় পুরষ্কার অর্জন করেছিলেন তিনি।

নায়ক হিসেবে ঋষি কাপুর জনপ্রিয়তা পান ‘ববি’ সিনেমায়। এই সিনেমার জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।

Banglabid

অমিতাভ বচ্চন ও বিনোদ খান্নার মারদাঙ্গা অভিনয়ের যুগে ঋষি কাপুরকে দেখা যেত শান্ত এবং রোমান্টিক প্রেমিক হিসেবে। একারণেই বলিউডের ‘চকলেট বয়’ বলা হতো সুদর্শন ঋষি কাপুরকে।

একক নায়ক হিসেবে মোট ৫১টি সিনেমায় অভিনয় করেছিলেন ঋষি কাপুর। তার মাঝে ব্যবসাসফল হয় ১১টি। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ‘ববি’। এই তালিকায় আরও ছিল লায়লা মজনু, রফু চক্কর, সারগম, কর্জ, প্রেম রোগ, নাগিনা, হানিমুন, চাঁদনি, হিনা এবং বোল রাধা বোল।

ঋষি কাপুরের ৪১টি মাল্টি-হিরো ছবির মধ্যে ২৫ টি ভালো ব্যবসা করেছে। সেগুলোর মধ্যে অন্যতম অমর আকবর অ্যান্থনি, খেল খেল মে, কাভি কাভি, হাম কিসিসে কম নেহি, বদলতে রিস্তে, আপ কে দিওয়ানে ও সাগর।

Reneta

বিংশ শতকে ‘অগ্নিপথ’ ছবির রিমেকে তার খলচরিত্র ‘রউফ লালা’ স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও ‘ইয়ে হ্যায় জালওয়া’, ‘তেহজিব’, ‘হামতুম’, ‘ফানা’, ‘নামাস্তে লন্ডন’, ‘লাভ আজকাল’, ‘পাতিয়ালা হাউজ’, কাপুর অ্যান্ড সন্স’, ‘মুল্ক’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। ঋষি কাপুরকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি।

বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান চিকিৎসার জন্য। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর আকবর অ্যান্থনিঋষি কাপুরচাঁদনিববিলিড বিনোদনহানিমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT