চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে স্যানিটাইজ করতে হবে মেকআপের জিনিসপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
লাইফস্টাইল
A A

করোনাভাইরাসের কারণে দৈনন্দিন ব্যবহারের প্রায় সব কিছুই স্যানিটাইজ করতে হচ্ছে। কিন্তু মেকআপের জিনিসপত্র স্যানিটাইজ করছেন তো?

করোনাভাইরাস থাকতে পারে মেকআপের জিনিসপত্রেও। বিশেষ করে মেকআপের জিনিসপত্র যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন তাহলে তা স্যানিটাইজ করে ব্যবহার করা খুবই জরুরী। জেনে নিন মেকআপের জিনিসপত্র কীভাবে স্যানিটাইজ করতে হয় সেই প্রসঙ্গে।

স্পঞ্জ ও ব্রাশ: মেকআপ স্পঞ্জ ও ব্রাশে শুধু স্যানিটাইজার স্প্রে করে দিলেই সেটা ব্যবহার করা নিরাপদ, এমনটা মনে করার কোন কারণ নেই। সবচেয়ে ভালো পদ্ধতি হলো ব্যবহারের আগে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেয়া। এতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই চলে যায়।

মাসকারা: মাসকারা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একজনের মাসকারা আরেকজন ব্যবহার না করাই ভালো। কারণ ব্রাশ পরিষ্কার করে নিলেও মাসকারার বোতলের ভেতরে ভাইরাস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। স্যানিটাইজার দিয়ে মাসকারা ব্রাশ কখনই পরিষ্কার করা উচিত না। কারণ সেটা পরবর্তীতে চোখে গিয়ে ইনফেকশন এবং জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে।

লিপস্টিক: লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে ৭০% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করে নেয়া যায়। কিন্তু যদি লিকুইড লিপস্টিক বা লিপগ্লস হয়, সেক্ষেত্রে একজনের প্রোডাক্ট আরেকজন ব্যবহার না করাই নিরাপদ।

পাউডার: ফেস পাউডার অথবা ব্লাশঅন স্যানিটাইজ করতে চাইলে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার খুব কাছ থেকে স্প্রে করা যাবে না। একটু দূর থেকে স্প্রে করতে হবে। স্যানিটাইজার শুকিয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে।

কাজল: কাজল ব্যবহারের ক্ষেত্রে অ্যালকোহল ওয়াইপ দিয়ে মুছে শার্পনার দিয়ে শার্প করে নিলে অনেকটাই নিরাপদ থাকা যাবে। -টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: মেকআপলিপস্টিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উৎসবের রং মিরপুরে

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য: চরমোনাই-মামুনুলদের ষড়যন্ত্র

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য: চরমোনাই-মামুনুলদের ষড়যন্ত্র

ফাইল ছবি

ক্ষমতায় যেতে ওঁত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস: কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT